
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
চরচা ডেস্ক

আন্তর্জাতিক পরিমণ্ডলে লালনের মানবতাবাদী দর্শনকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গত সোমবার (১৯ অক্টোবর) দূতাবাসের 'বিজয় ৭১ অডিটোরিয়াম'-এ এক আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনেসকো কর্তৃক বাউল গানকে ‘বিশ্ব মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণার ধারাবাহিকতায় সরকার ১৭ অক্টোবরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে। সেই আলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আঙ্কারার বাংলাদেশ দূতাবাস ১৯ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করে।
আঙ্কারার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক জীবন ও দর্শনের ওপর নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর লালন সাঁইজির জীবন, সাধনা, সংগীত ও দর্শন নিয়ে আলোচনা করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. আকরাম আলী।

তিনি বলেন, লালন সাঁই ছিলেন মানবমুক্তি, সাম্য ও অসাম্প্রদায়িকতার এক বিশ্বজনীন কণ্ঠস্বর। দেশি-বিদেশি বহু সাহিত্যিক ও গবেষককে অনুপ্রাণিত করা লালনের এই মানবিক বাণী বর্তমান বিশ্বের সংঘাত ও বৈষম্য নিরসনে অত্যন্ত প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন।
এরপর বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক।
তিনি তার বক্তব্যের শুরুতে বলেন, "লালন সাঁই শুধু একজন বাউল সাধক ছিলেন না; তিনি ছিলেন মানুষের ভেতরের মানুষকে খুঁজে ফেরার এক চিরন্তন পথের দিশারি। তার গান শেখায়, মানুষের প্রকৃত পরিচয় তার ধর্মে, বর্ণে বা জাতিতে নয়-বরং তার মনুষ্যত্বে। প্রবাসে মাতৃভূমি থেকে দূরে থাকলেও লালনের এই মানবতাবাদী মূল্যবোধই আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে।"

তিনি কূটনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি দৈনন্দিন জীবন ও কর্মে লালনের সহনশীলতা ও মানবিক দর্শন ধারণ করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে লালনের কালজয়ী ও জনপ্রিয় সংগীত পরিবেশিত হয় এবং এর মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।