
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেনের দক্ষিণে একটি বক্সিং প্রতিযোগিতা চলাকালে অনুষ্ঠানস্থলের বাইরে চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছে। গুলিবর্ষণের ঘটনায় অনুষ্ঠানস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।
শনিবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ব্রিসবেনের দক্ষিণে লোগানহোম এলাকার ফিটজিস নামের একটি বিনোদনকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
ব্রিসবেনভিত্তিক সংবাদমাধ্যম দ্য কুরিয়ার মেইল ও ব্রিসবেন টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় সেখানে 'লোগান সিটি টাইটেলস' নামে একটি বক্সিং প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতায় অপেশাদার ও পেশাদার বক্সারদের মোট ১২টি লড়াই হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা যায়। এতে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার জন্য দৌড়ে আশপাশের কক্ষে আশ্রয় নেয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শোনার পরপরই চারদিকে চিৎকার ও হুড়োহুড়ি শুরু হয়। আহতদের রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য ছুটতে দেখা যায়। পরিস্থিতি এত দ্রুত ভয়াবহ হয়ে ওঠে যে, উপস্থিত অনেকেই প্রথমে বুঝতে পারেননি কী ঘটছে।
খবর পেয়ে কুইন্সল্যান্ড পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজনের মাথায়, দুজনের পেটে এবং অপর একজনের হাতে গুলি লেগেছে। তবে আঘাতের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের পর সংশ্লিষ্ট গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ওয়াটারফোর্ড ওয়েস্ট এলাকায় একটি গাড়ি আগুনে পোড়া অবস্থায় পাওয়া যায়, যেটি হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এটি পূর্বপরিকল্পিত হামলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য নতুন করে কোনো তাৎক্ষণিক হুমকি রয়েছে বলে মনে করা হচ্ছে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
হঠাৎ এমন গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বক্সিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য কিংবা ভিডিও ফুটেজ থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।