
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে বিভিন্ন সড়ক ও নিচু এলাকা। গতকাল বৃহস্পতিবার থেকে জরুরি সেবা বিভাগে ৫৪০টির বেশি সহায়তার ডাক এসেছে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরের তথ্য অনুযায়ী, আটটি স্কুল এখনো বন্ধ রয়েছে।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবিসি নিউজের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ব্রিসবেনের উত্তরে ক্যাবুলচার এলাকায় বৃহস্পতিবার ছয় ঘণ্টায় ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। মোরেফিল্ড ও বারপেঙ্গারির কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।
একই দিন ব্রিসবেনের পশ্চিমাঞ্চল ও আশপাশের এলাকায় তীব্র বজ্রঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়।
ক্যাবুলচার, ইপসউইচসহ দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের একাধিক এলাকা ওই সতর্কতার আওতায় ছিল। স্থানীয়দের অপ্রয়োজনে গাড়ি না চালানো এবং প্লাবিত সড়ক এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।
জরুরি সেবা কর্মীরা এ পর্যন্ত পানিতে ১৬টির বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। মোরেফিল্ডে বন্যার পানিতে ডুবতে থাকা একটি গাড়ি থেকে এক ব্যক্তিকে উদ্ধার করেন এবিসি নিউজের সাংবাদিক উইল মারে ও স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল হেইনি।
ব্রিসবেনের দক্ষিণ-পশ্চিমের মাউন্ট বার্নি এলাকায় বন্যায় আটকা পড়া দুই ক্যাম্পারকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়। আরও একজনকে স্থলপথে নিরাপদে সরিয়ে আনা হয়। লকিয়ার ভ্যালিতেও শুক্রবার ভোরে পানিবন্দি গাড়ি থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবারের দুর্যোগে ১৪টি স্কুল বন্ধ হয়েছিল বলে আগের প্রতিবেদনে জানানো হয়। তবে শুক্রবার দুপুরের হালনাগাদ তথ্যে বন্ধ থাকা স্কুলের সংখ্যা আটটিতে নেমেছে। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের বহু সড়ক তখনো বন্ধ ছিল।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা সপ্তাহান্তেও থাকবে। জরুরি সেবা বিভাগ সতর্ক করেছে, অল্প পানিতেও গাড়ি ভেসে যেতে পারে; তাই প্লাবিত সড়ক পার হওয়ার চেষ্টা না করতে বলা হয়েছে।
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’
‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’
চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।