Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

মালয়েশিয়ার পেনাং রাজ্যের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২১
মালয়েশিয়ার পেনাং রাজ্যের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ
পেনাংয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক। ছবি: কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে

মালয়েশিয়ার পেনাং রাজ্যের গভর্নর রামলি বিন নাগ তৈয়ব ও মুখ্যমন্ত্রী চৌ কন ইয়াওর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। গতকাল সোমবার তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রী চৌ কন ইয়াওর সঙ্গে তার দপ্তরে সাক্ষাতকালে হাইকমিশনার দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার বাংলাদেশে সেমিকন্ডাকটর শিল্পে দক্ষতা উন্নয়নের পাশাপাশি পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন‍্য মুখ‍্যমন্ত্রীকে অনুরোধ জানান।

মুখ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে পেনাং ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে পেনাংয়ের সরাসরি ফ্লাইট চালু করার মাধ‍্যে দুই দেশের মধ‍্যে বানিজ‍্য ও আন্তঃসংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

এ ছাডা পর্যটন খাতে বিশেষ করে স্বাস্থ্য পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

পেনাংয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও অন্য কর্মকর্তারা। ছবি: কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
পেনাংয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও অন্য কর্মকর্তারা। ছবি: কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে

বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে কানেকটিভিটি বৃদ্ধির পাশাপাশি পেনাং থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

মালয়েশিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীTarique-Rahman

পেনাংয়ের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ

একই দিন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী পেনাং রাজ্যের গভর্নর রামলি বিন নাগ তৈয়বের সঙ্গে তার সরকারি বাসভবন সেরি মুতিয়ারাতে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা গভীর করার বিষয়ে মতবিনিময় করেন।

পেনাংয়ের গভর্নরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও অন্য কর্মকর্তারা। ছবি: কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
পেনাংয়ের গভর্নরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও অন্য কর্মকর্তারা। ছবি: কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে

এ ছাড়া, বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ বিনিময়, সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, পেনাং ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ, ট্রান্সশিপমেন্ট ও ফিডার সার্ভিস স্থাপনসহ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাতের সময় ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল, হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ ও তৃতীয় সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।

বিষয়: মুখ্যমন্ত্রীমালয়েশিয়াহাইকমিশনারগভর্নরআলোচনাবাংলাদেশসাক্ষাৎদ্বিপক্ষীয় বৈঠক
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।