
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করতে আমেরিকার পরিচালিত অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এ ঘটনায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছে কিউবা সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে কিউবা সরকারের পক্ষ থেকে বলা হয়, আমেরিকান সরকারের সংঘটিত এই অপরাধমূলক হামলার সময় ভেনেজুয়েলার অংশীদারদের অনুরোধে বিপ্লবী সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে দায়িত্ব পালনকালে যুদ্ধ কার্যক্রমে ৩২ জন কিউবান প্রাণ হারিয়েছেন।
নিহতের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না দিলেও তারা সবাই সামরিক বাহিনীর সদস্য বলে জানানো হয়েছে।
নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি কিউবায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শেষকৃত্য সংক্রান্ত কর্মসূচি পরে জানানো হবে বলে জানিয়েছে হাভানা।
এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আমেরিকার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি আমেরিকার অভিযানকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।