Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

রাশিয়ায় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৩: ৪০
রাশিয়ায় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

চলতি মাসের শেষের দিকে রাশিয়ায় অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে উপস্থিত থাকবেন।

Advertisement

ক্রেমলিনের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত হয় ব্রিকস জোট। ২০২৩ সালের আগস্টে এই জোটে যোগদানের আমন্ত্রণ পায় ৬ দেশ সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।

এর মধ্যে ইথিওপিয়া, ইরান, মিসর ও সংযুক্ত আরব আমিরাত চলতি বছর জানুয়ারিতে জোটে যোগ দিয়েছে। সৌদি আরব যোগ দিয়েছিল কি না তা নিয়ে ধোয়াঁশা আছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতির সহযোগী ইউরি উশাকভ বলেছেন, ব্রিকসের ১০ সদস্য রাষ্ট্রের মধ্যে ৯ দেশের সরকারপ্রধান রাশিয়ার কাজান শহরে (২২–২৪ অক্টোবর) অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সৌদি আরবের যুবরাজ অংশ না নিলেও পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ তাঁর প্রতিনিধিত্ব করবেন।

তবে কী কারণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্মেলনে যোগ দেবেন না, তা জানাননি এই রুশ কূটনৈতিক। সেপ্টেম্বর মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, রাশিয়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

এ বিষয় ওয়াকিবহাল দুটি সূত্র জানুয়ারিতে রয়টার্সকে জানায়, রিয়াদ এখনো ব্রিকসে যোগদানের আমন্ত্রণটি বিবেচনা করছে। তাঁদের মধ্যে একজন বলেছিলেন, ব্লকে যোগ দেওয়ার সুবিধা রয়েছে।

সৌদি সরকারি সূত্র ফেব্রুয়ারিতে রয়টার্সকে বলেছিল, সৌদি আরব এখনো যোগদানের আমন্ত্রণে সাড়া দেয়নি এবং বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

এদিকে বেইজিংয়ের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক সুসম্পর্ক দীর্ঘদিনের মিত্র ওয়াশিংটনের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ-ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

ইউরি উশাকভ বলেন, ব্রিকস এমন একটি জোট, যা উপেক্ষা করা যায় না। এই জোটে যোগদান থেকে বিরত থাকতে পশ্চিম অনেক দেশকেই চাপ দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

তিনি আরও বলেন, ব্রিকসের সদস্যরা বিশ্বের জনসংখ্যার ৪৫ শতাংশ। তেল উৎপাদনের প্রায় ৪০ শতাংশ এবং বৈশ্বিক পণ্য রপ্তানির প্রায় এক–চতুর্থাংশ।

গোল্ডম্যান শ্যাক্সের অর্থনীতিবিদ জিম ও’নিল ২০০৩ সালে প্রথম ‘ব্রিক’ শব্দটির নতুন অর্থের সূচনা করেন। যেখানে তিনি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থনীতি আগামী অর্ধশতাব্দীতে কীভাবে পশ্চিমা অর্থনীতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং অতিক্রম করতে পারে তা ব্যাখ্যা করেন।

এদিকে এর আগে ২০২৪ সালের ৩১ জানুয়ারি রয়টার্স পরিবেশিত এক খবরে বলা হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে এই ৫ দেশ ও আর্জেন্টিনাকে জোটের পূর্ণ সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়। এই ছয় দেশের সদস্যপদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী নালেদি পান্দর (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ব্রিকসের সভাপতির পদ আমরা (দক্ষিণ আফ্রিকা) রাশিয়ার কাছে হস্তান্তর করেছি। সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া-এই পাঁচ দেশের পূর্ণ সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী নালেদি পান্দর আরও জানান, ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার আবেদনপ্রক্রিয়া এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেই শুক্রবার (২৬ জানুয়ারি) জানান, তার দেশ ব্রিকসের সদস্য হবে না।

মূলত পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার জন্য পররাষ্ট্রনীতিতে বাঁকবদল ঘটানোর প্রতিশ্রুতি পূরণে আর্জেন্টিনা ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠতা কমাতে চাইছে।

বিষয়: সৌদি আরবদক্ষিণ আফ্রিকাচীনব্রিকস সম্মেলনযুবরাজ মোহাম্মাদ বিন সালমানভারতরাশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।