Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩২
আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

তুরস্কের রাজধানী আংকারায় বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত হয়েছে।

Advertisement

দূতাবাসের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। পরে শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

এরপর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমানসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

মোহাম্মদ ইফতেকুর রহমান উল্লেখ করেন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক সংবাদ সাময়িকী ‘নিউজ উইক’–এর সাংবাদিক নিকোলাস টমালিনের রচিত নিবন্ধ থেকে জানা যায়, নিহত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ছিল মোট ১ হাজার ৭০ জন।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও উল্লেখ করেন, ১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর বুদ্ধিজীবী হত্যার ঘটনায় রমনা থানায় প্রথম মামলা দায়ের করা হয় যার মামলা নম্বর ছিল ১৫। সেখানে আলবদর বাহিনীর চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফুজ্জামানকে অভিযুক্ত করা হয়। মামলাটি দায়ের করেন অধ্যাপক গিয়াসউদ্দিনের বোন ফরিদা বানু।

তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা।

আলোচনা অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল কবিতা পাঠ। এসময়, দূতাবাসের একজন কর্মকর্তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'সুপ্রভাত' কবিতাটি আবৃত্তি করেন।

তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আমানুল হক তার সমাপনী বক্তব্যে বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক ও বেদনাবিধুর স্মৃতির দিন। তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৭১ সালের শহিদ বুদ্ধিজীবীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের হত্যা ছিল জাতির অস্তিত্ব ও অগ্রযাত্রাকে চিরতরে রুদ্ধ করার এক সুপরিকল্পিত অপচেষ্টা। রাষ্ট্রদূত আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কেবল ব্যক্তির এবং পরিবারের ক্ষতি নয়-এটি ছিল জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও যুক্তিবোধে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতার ভিত্তি গড়ে উঠেছে চিন্তার শক্তি, নৈতিকতার শক্তি এবং বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ওপর।

তিনি বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ-মানবিকতা, বিচারবোধ, সাম্য ও জ্ঞানের আলো অনুসরণ করেই একটি আলোকিত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। পরিশেষে তিনি ১৯৭১ সালে শহিদ সকল বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শহিদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মো. শফিক উদ্দিন। বিজ্ঞপ্তি

বিষয়: রাষ্ট্রদূতশহিদআলোচনা সভাশহিদ বুদ্ধিজীবী দিবসআঙ্কারাশহিদ বুদ্ধিজীবীবাংলাদেশ দূতাবাসতুরস্ক
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।