
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।
গত শনিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এগলিন্টন অ্যাভিনিউ ও কেনেডি রোডের খাজানা মিঠাই রেস্টুরেন্টে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সোসাইটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আবুদ দারা জুবায়ের, সভাপতি খোকন রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, রাসেল রহমান, এফ জেড খান, তপন মাহমুদ, শিবু চৌধুরী, আসমা হক ও অন্য কর্মকর্তারা বক্তব্য দেন।
শুভেচ্ছা বক্তব্য দেন রাজনীতিক ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ, এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টো, নন্দন টিভির সিইও নীল উৎপল, সাংবাদিক শওগাত আলী সাগর প্রমুখ।
তারা, কানাডায় বাংলাদেশি কমিউটির বিনির্মাণে বাংলাদেশ সোসাইটি এসসির ভূমিকার প্রশংসা করেন।
আবুদ দারা জুবায়ের তার বক্তব্যে বাংলাদেশ সোসাইটির কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ সোসাইটির এবারের বিজয় উল্লাসে নতুন প্রজন্মকে বিশেষভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ ও উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আমন্ত্রিত শিল্পী এবং টরন্টোয় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের সমন্বয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি জানান। বিজ্ঞপ্তি

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।