Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৯: ১২
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের হয় স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে, নয়তো নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েন মোলেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রোববার সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিভক্ত রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হাজার হাজার হাইতিয়ান ও সিরীয় অভিবাসীর মানবিক সুরক্ষার মর্যাদা বাতিলের অনুমতি দেয়। এই মর্যাদা তাদের যুদ্ধ ও চরম দারিদ্র্যপীড়িত নিজ দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিয়ে আসছিল।

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “আমরা আপনাকে বিমানের টিকিট দেব, পাশাপাশি সেখানে নতুন করে জীবন শুরু করার জন্য প্রায় ২ হাজার ১০০ ডলারও দেওয়া হবে। তবে আদালতের ব্যাখ্যা এবং এই কর্মসূচির নাম থেকেই স্পষ্ট, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস কোনো স্থায়ী মর্যাদা নয়।”

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য প্রতিকূল পরিস্থিতি থেকে পালিয়ে আসা ব্যক্তিদের অস্থায়ীভাবে দেশটিতে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে।

আগে এই মর্যাদা ধারাবাহিকভাবে নবায়ন করা হতো। যদিও এখন এসব সুরক্ষা তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তবু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনও হাইতি ও সিরিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে আসছে। কারণ দেশ দুটিতে ব্যাপক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্র ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর হাইতির নাগরিকদের এবং ২০১২ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সেখানকার নাগরিকদের প্রথমবারের মতো টিপিএস সুবিধা দেয়।

তবে ব্যাপক হারে অভিবাসী বহিষ্কারের সম্ভাবনার বিরোধিতা শুধু ডেমোক্র্যাটদের মধ্যেই নয়, কিছু রিপাবলিকান নেতার মধ্যেও রয়েছে। রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন বলেন, হাইতির নাগরিকদের এখন দেশে ফেরানো নিরাপদ নয়। পাশাপাশি পরিশ্রমী এসব কর্মীকে সরিয়ে দিলে ওহাইওর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং স্বাস্থ্যসেবা খাতে জনবল সংকট দেখা দেবে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প মিথ্যাভাবে অভিযোগ করেছিলেন, ওহাইওতে বসবাসরত হাইতিয়ানরা অন্যের পোষা প্রাণী খেয়ে ফেলছে। তবে সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা মত দেন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বর্ণগত বৈষম্যের অভিযোগ এনে করা হাইতিয়ানদের মামলা সফল হওয়ার সম্ভাবনা কম।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওহাইওতে হাইতিয়ানদের উপস্থিতি শিল্পোত্তর মন্দায় পড়া কিছু অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবনে সহায়তা করেছে। এতে মজুরি বৃদ্ধি ও কর্মসংস্থানও বেড়েছে।

ডিওয়াইন বলেন, “অনেক হাইতিয়ানই আপনার আলঝেইমার আক্রান্ত মা বা বাবার সেবা করছেন কিংবা নার্সিং হোমে থাকা পরিবারের সদস্যদের দেখাশোনা করছেন। তাদের সবাইকে সরিয়ে নেওয়া আমাদের নিজেদের স্বার্থেরও পরিপন্থী।”

অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস হলো এমন একটি মর্যাদা, যার মাধ্যমে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশের অভিবাসীরা নিজেদের দেশে ফিরে যাওয়া নিরাপদ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার অনুমতি পেয়ে থাকেন।

বিষয়: হাইতিযুক্তরাষ্ট্রআমেরিকাঅভিবাসীসিরিয়াডোনাল্ড ট্রাম্পসুপ্রিম কোর্ট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।