Advertisement Banner

ভূমিকম্পের পরে কী করতে হবে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভূমিকম্পের পরে কী করতে হবে
ছবি: ফ্রিপিক

ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি পৃথিবীর ভূ-পৃষ্ঠের নিচের টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে হয়ে থাকে। ফলে কখন কোথায় ভূমিকম্প হবে, তা আগে থেকে জানার বা বোঝার উপায় থাকে না।

ভূমিকম্প হলে তারপরে কী করতে হবে তা জেনে নেওয়া জরুরি।

ভূমিকম্পের পর করণীয়

  • ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর পুনরায় ঝাঁকুনি (আফটারশক) হতে পারে। তাই প্রথমবার অনুভূত কম্পন থেমে যাওয়ার পর ঘর থেকে সিঁড়ি দিয়ে সারিবদ্ধভাবে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন।
  • একবার বাইরে বেরিয়ে এলে নিরাপদ অবস্থা ফিরে না আসা পর্যন্ত ভবনে পুনরায় প্রবেশ করবেন না।

  • বাইরে থাকলে দুর্যোগ শেষে সরকারিভাবে নিরাপদ ঘোষণা আসার পর বা সংশ্লিষ্ট নিরাপত্তা কাজে নিয়োজিত সংস্থার মাধ্যমে নিরাপত্তার বিষয়ে অবহিত হওয়ার পর ভবনে প্রবেশ করুন।
  • গ্যাস বা অন্য কোনো রাসায়নিক দ্রব্যের গন্ধ পেলে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
  • জরুরি তথ্য পাওয়ার জন্য রেডিও ব্যবহার করুন।
  • কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন। উদ্ধার কাজে তৎপর সংস্থাসমূহকে সহযোগিতা করুন।
  • বৈদ্যুতিক খুঁটি, টেলিফোনের খুঁটি ও তার, উঁচু দেয়াল ও ভবন থেকে দূরে থাকুন।
  • একটি ভূমিকম্পের পর আরও ভূকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকুন। কারণ পরবর্তী ভূকম্পনে সেগুলো ধসে যেতে পারে।
  • উদ্ধারের ক্ষেত্রে শিশু, বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিন।

যথাযথ সচেতনতা এবং প্রস্তুতি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আশানুরূপভাবে কমাতে পারে।

​তথ্যসূত্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

সম্পর্কিত