Advertisement Banner

ইউনূসকে কথা বলার ক্ষেত্রে ‘সতর্ক’ থাকতে বললেন রাজনাথ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইউনূসকে কথা বলার ক্ষেত্রে ‘সতর্ক’ থাকতে বললেন রাজনাথ
বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্কের টানাপোড়েন চায় না বলে জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: এআই দিয়ে তৈরি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্কের টানাপোড়েন চায় না বলে জানান তিনি।

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং এ কথা বলেন। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজনাথ সিং বলেন, “নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং প্রধান উপদেষ্টার ইউনূসের উচিত, তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা।”

ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”

সম্পর্কিত