Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

অস্ট্রেলিয়ায় ইহুদিদের ওপর হামলা, ক্ষেপেছে ইসরায়েল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭: ০২
অস্ট্রেলিয়ায় ইহুদিদের ওপর হামলা, ক্ষেপেছে ইসরায়েল

অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আলবানিজ সরকারের ওপর ইহুদি-বিদ্বেষ (এন্টি-সেমিটিজম) মোকাবিলা করার জন্য চাপ বেড়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী আলবানিজ দেশটিতে ঐক্যের ডাক দিয়ে বলেন, “সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।”

অন্যদিকে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “২০২৩ সাল থেকে বেড়ে চলা ইহুদি-বিদ্বেষ কমাতে আলবানিজ কিছুই করেননি।”

Advertisement
Advertisement
Advertisement

হামলার পর ইহুদি সম্প্রদায়ের নেতারাও হতাশা প্রকাশ করেন। সিডনির সেন্ট্রাল সিনাগগের প্রধান ধর্মযাজক লেভি উলফ বলেন, “এই দেশ এবং অন্যান্য দেশে ইহুদি-বিদ্বেষের চরম মাত্রা দেখা যাচ্ছে।”

লেভি উলফ আরও বলেন, “যখন ইহুদি-বিদ্বেষ ওপর থেকে নিয়ন্ত্রিত হয় না, তখন এই জিনিসগুলোই ঘটে।”

একটি প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী আলবানিজ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর একটি তালিকা পড়ে শোনান।

যার মধ্যে ঘৃণামূলক বক্তব্য এবং সহিংসতায় উসকানি দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা, নাৎসি স্যালুট নিষিদ্ধ করা এবং ইহুদি সম্প্রদায়ের গোষ্ঠীগুলোর নিরাপত্তার জন্য তহবিল বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ ছাড়া অস্ট্রেলিয়ার আগ্নেয়াস্ত্র আইনকে আরও কড়াকড়ি করার প্রয়োজনীয়তার কথা বলেন আলবানিজ।

গত বছর সিনাগগ এবং ইহুদি ব্যবসার ওপর অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলায় সরকার কর্তৃক নিযুক্ত বিশেষ দূত জিলিয়ান সেগাল বলেন, “রোববারের এই সন্ত্রাসী হামলাটি সতর্কতা ছাড়াই আসেনি।”

জিলিয়ান সেগাল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) একটি সাক্ষাৎকারে বলেন, “এই হামলার ইঙ্গিত অনেক আগেই দেওয়া ছিল এবং আরও পদক্ষেপ নেওয়া দরকার।”

অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতা সুসান লে বিষয়টি নিয়ে বলেন, “লেবার পার্টি ইহুদি-বিদ্বেষকে বেড়ে উঠতে দিয়েছে।”

এ বছরের জুলাই মাসে ইহুদি সম্প্রদায়ের বাসস্থান, স্কুল রয়েছে এমন জায়গাগুলোয় নিরাপত্তা বাড়ানোর জন্য প্রায় ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী আলবানিজ।

২০২১ সালের আদমশুমারি অনুসারে, অস্ট্রেলিয়ায় প্রায় এক লাখ ১৬ হাজারের বেশি ইহুদি বাস করে। যা ২৫ মিলিয়ন জাতীয় জনসংখ্যার শূন্য দশমিক ৪৬ শতাংশ। যার বেশিরভাগই সিডনি এবং মেলবোর্নে বসবাস করে।

বিষয়: প্রধানমন্ত্রীবন্দুকধারীঅস্ট্রেলিয়াইসরায়েলসিডনিবন্দুক হামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”