Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম চায় বিএনপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৯
দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম চায় বিএনপি

দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম উল্লেখ করার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট প্রণয়ন এবং প্রেরণ সংক্রান্ত নানা অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ব্যাখ্যা চেয়েছে দলটি।

Advertisement

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচাইতে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কয়জন প্রার্থী থাকে, তাদেরই তো মার্কা এবং দিয়ে নাম দিয়ে ব্যালট হয়। সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালেট হিসেবে ব্যবহার করা হয়।”

তিনি বলেন, “আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন, তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে-সেই একই ব্যালেট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালেটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়েছি।”

ব্যালট প্রণয়ন এবং বিদেশে প্রেরণ কার্যক্রমে নানা অনিয়ম ইসির কাছে তুলে ধরে এর ব্যাখ্যা চেয়েছেন বিএনপি।

Advertisement
Advertisement
Advertisement

সালাহউদ্দিন বলেন, “পোস্টাল ব্যালেট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে-আমরা বলেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালেট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।”

বিএনপির এই নেতা বলেন, “বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে-একটা বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও জব্দ করা হচ্ছে। কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা ২২ তারিখে হওয়ার কথা। কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজন গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে।”

পোস্টাল ব্যালটে অনিয়মের ঘটনায় বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, “যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে এখানে কিছু কিছু কাজ হয়েছে বলে আমাদের ধারণা। সেটা সেটা প্রমাণিত হচ্ছে।”

ভোটার স্লিপে প্রার্থী ও দলের নাম দাবি

সালাহউদ্দিন বলেন, “ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক। দেশে সবাই চায়। তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সেটা না করে তারা ভোট স্লিপের মধ্যে বলেছি, কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো পুনর্বিবেচনা করা দরকার।”

বিষয়: বিএনপিভোটনির্বাচনভোটাধিকারপোস্টাল ব্যালটনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনব্যালট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”