Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রিয়াদের আকাশপথ ফাঁকা, বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১২: ৪৫
রিয়াদের আকাশপথ ফাঁকা, বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়া মহাসড়কের সার্বিক দৃশ্য। ১২ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠীর অব্যাহত হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ ফাঁকা হয়ে পড়ায় দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার সময় আগামী শনিবার পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল করেছে।

Advertisement

সৌদি আরবের জেদ্দার পর দ্বিতীয় ব্যস্ত বিমানবন্দর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সেগুলোকে পরিচালনার জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার জারি করা বিমান চলাচলসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ অক্টোবর শনিবার গ্রিনিচ মান সময় রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। গত শনিবারের এক হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সাম্প্রতিক হামলাগুলো কয়েক বছরের মধ্যে সৌদি আরবের বিমান চলাচল খাতে সবচেয়ে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। এসব হামলায় সশস্ত্র সংঘাতে বেসামরিক বিমান চলাচলকেন্দ্রগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা বেড়েছে।

বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সোমবার উড়োজাহাজগুলো রিয়াদ এড়িয়ে চলছিল। তবে উড়োজাহাজগুলো সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করছিল এবং দেশটির পশ্চিম উপকূলের প্রধান বিমান চলাচলকেন্দ্র জেদ্দায় অবতরণ করছিল।

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, সৌদি আরবের সব বিমানবন্দর মিলিয়ে ফ্লাইট বাতিলের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৪ শতাংশে।

এই পরিস্থিতিতে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন এয়ারলাইনস সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির এয়ারলাইনসগুলোকে সৌদি আরবে যাওয়ার সময় কিংবা দেশটির আকাশসীমার ওপর দিয়ে উড্ডয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে শুক্রবার সৌদি আরবের আকাশসীমা নিয়ে সতর্কতা আরও বিস্তৃত করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচলবিষয়ক সংস্থা ইএএসএ।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুনSmoke and flames rise from King Khalid Airport in Riyadh, Saudi Arabia, October 8, 2026= Reuters

অপসগ্রুপ এয়ারলাইনসগুলোকে মধ্যপ্রাচ্যের দক্ষিণাঞ্চলীয় বিমান চলাচল করিডর পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ইউরোপ থেকে এশিয়ায় যাতায়াতের ক্ষেত্রে মধ্য এশিয়ার ওপর দিয়ে বিকল্প পথে উড়োজাহাজ চালানোর সুপারিশ করেছে সংস্থাটি।

জার্মানির লুফথানসা গ্রুপ ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, এয়ার ফ্রান্স ও কেএলএম রিয়াদ থেকে যাওয়া ও আসার ফ্লাইট স্থগিত রাখার সময় বাড়িয়ে অক্টোবরের শেষ পর্যন্ত করেছে।

আঞ্চলিক পরিস্থিতিতে বিঘ্নের কারণে আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। সংস্থাটি আরও জানিয়েছে, আবুধাবি ও রিয়াদের মধ্যে সব ফ্লাইট ১৯ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।

কাতার এয়ারওয়েজ সোমবার জানিয়েছে, “বর্তমান পরিস্থিতির” কারণে রিয়াদ ও দাম্মাম থেকে যাওয়া-আসার ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

ডেলটা এয়ারলাইনস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে রিয়াদে তাদের প্রস্তাবিত ফ্লাইট চালুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ২৩ অক্টোবর থেকে এসব ফ্লাইট চালুর কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের মার্চে নেওয়া হয়েছে।

বিষয়: সৌদি আরবরিয়াদবিমানবন্দরফ্লাইটএয়ারলাইনসবাতিলবন্ধমধ্যপ্রাচ্যহামলাবিমান চলাচল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”