Advertisement Banner

লঞ্চে ছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন ৫ দিনের রিমান্ডে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
লঞ্চে ছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন ৫ দিনের রিমান্ডে
প্রতীকী ছবি

রাজধানীতে লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপর আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদের আদালত এই আদেশ দেন।

আদালতে আসামিদের হাজির করা হলে নুরুজ্জামান মিঠু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই মামলার অপর আসামি সাকিব উদ্দিনের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ইন্সপেক্টর মোহাম্মদ মশিউল আলম আসামিদের আদালতে হাজির করেন। এরপর আদালত নুরুজ্জামানের জবানবন্দি রেকর্ড করেন এবং সাকিবকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

গত রোববার হাতিয়ার তজুমউদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান–৪ লঞ্চে আসার পথে ধর্ষণের শিকার হন ১৭ বছরের ওই ছাত্রী। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে গতকাল গতকাল সোমবার রাতে কোতয়ালী থানায় সাকিব ও নুরুজ্জামানের নামে মামলা করেন।

সম্পর্কিত