চরচা ডেস্ক

ইরান-আমেরিকা যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রর যুদ্ধবিমান এফ-৩৫ ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, আজ শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, আইআরজিসির এক বিবৃতিতে বিমানটি ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হওয়ায় এর পাইলটের পরিণতি সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
গত ১৯ মার্চও ইরান একটি এফ-৩৫ ভূপাতিত করার দাবি করেছিল। তবে আমেরিকা বিষয়টি প্রত্যাখ্যান করে। গত বৃহস্পতিবার তেহরান দাবি করেছে, তারা একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিও ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।