Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দক্ষিণ চীন সাগরের ঘটনা নিয়ে ফিলিপাইন ও চীনের একে অপরের রাষ্ট্রদূত তলব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৫: ৫৫
দক্ষিণ চীন সাগরের ঘটনা নিয়ে ফিলিপাইন ও চীনের একে অপরের রাষ্ট্রদূত তলব

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের পর চীনের রাষ্ট্রদূতকে তলব করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। আজ মঙ্গলবার তার কার্যালয় এ তথ্য জানিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতকেও তলব করেছিল চীন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ চীন সাগরের সেকেন্ড থমাস শোল এলাকায় সংঘর্ষের ঘটনা নিয়ে দুই দেশ পরস্পরকে দোষারোপ করার এক দিন পর রাষ্ট্রদূত তলবের ঘটনা ঘটল। ফিলিপাইনের কর্মকর্তারা বলেছেন, তাদের নৌবাহিনীর এক সদস্যের মাথায় আঘাত করা হয়েছে। তবে বেইজিংয়ের দাবি, ম্যানিলাই ওই ঘটনার উসকানি দিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ফিলিপাইন প্রথমে উসকানি দিয়েছে, কিন্তু পরে উল্টো পাল্টা অভিযোগ করেছে, তথ্য বিকৃত করেছে এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা চালিয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

চীনের কোস্ট গার্ড (সিসিজি) সোমবার জানায়, ফিলিপাইনের নিয়ন্ত্রণে থাকা ও সেখানে থাকা যুদ্ধজাহাজ বিআরপি সিয়েরা মাদ্রে থেকে পাঠানো দুটি রাবার নৌকা দক্ষিণ চীন সাগরে চীনের টহল নৌযানে ধাক্কা দেয়। সংস্থাটির দাবি, ফিলিপাইনের সদস্যরা বৈঠা ও লম্বা লাঠি ব্যবহার করে চীনা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের ওপর “বিদ্বেষপূর্ণ হামলা” চালায়।

চীন-আমেরিকা প্রযুক্তি যুদ্ধের ফাঁদে উত্তর-পূর্ব এশিয়ার অর্থনীতিjapan island

দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে নিয়মিত উত্তেজনা থাকলেও কূটনৈতিকভাবে রাষ্ট্রদূত তলবের ঘটনা তুলনামূলকভাবে বিরল।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের আমলে চীনের পক্ষ থেকে ফিলিপাইনের রাষ্ট্রদূতকে তলবের এটি তৃতীয় প্রকাশ্য ঘটনা। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে তাইওয়ানের নবনির্বাচিত নেতা লাই চিং-তের নির্বাচনে জয়ের জন্য মার্কোস অভিনন্দন জানানোর পর এবং ২০২৪ সালের নভেম্বরে ম্যানিলা মেরিটাইম জোনস অ্যাক্ট ও আর্কিপেলাজিক সি লেনস অ্যাক্ট পাস করার পর চীন ফিলিপাইনের রাষ্ট্রদূতকে তলব করেছিল।

এ ছাড়া, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুসহ বিভিন্ন বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অতীতেও ফিলিপাইনের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। তবে সেটি আনুষ্ঠানিক তলবের চেয়ে কম মাত্রার কূটনৈতিক পদক্ষেপ।

২০২৩ সালে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের কোস্ট গার্ডের একটি জাহাজের দিকে চীনা কোস্ট গার্ডের একটি জাহাজ সামরিক মানের লেজার তাক করার ঘটনার পর মার্কোস সর্বশেষ প্রকাশ্যে চীনা রাষ্ট্রদূতকে তলব করেছিলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবারের ঘটনার সময় ফিলিপাইনের পদক্ষেপকে ‘গুরুতর প্রকৃতির’ বলে অভিহিত করেছে।

অন্যদিকে ম্যানিলা অভিযোগ করেছে, চীনা বাহিনী তাদের এক নৌসদস্যের মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করেছে এবং তাদের একটি রাবার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়: দক্ষিণ চীনা সাগরপররাষ্ট্র মন্ত্রণালয়রাষ্ট্রদূতম্যানিলাফিলিপাইনবেইজিংচীনএশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”