Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চলতি বছর প্রবৃদ্ধি হবে ৪.৬%, বলছে জাতিসংঘ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ২১: ২৫
চলতি বছর প্রবৃদ্ধি হবে ৪.৬%, বলছে জাতিসংঘ

শুল্ক বৃদ্ধি, নীতিগত অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেও এবছর স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশে পৌঁছাতে পারে, যা ২০২৫ সালে ছিল ৩.৯ শতাংশ।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশে নামলেও স্বল্পোন্নত দেশগুলো তুলনামূলকভাবে এগিয়ে যাবে। জাতিসংঘের অর্থনীতিবিদরা মনে করছেন, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, শিল্প উৎপাদন এবং কিছু দেশে রপ্তানি আয় বাড়ার কারণে এই দেশগুলোতে প্রবৃদ্ধি জোরালো হচ্ছে। ২০২৭ সালে এই প্রবৃদ্ধি আরও বেড়ে ৫ শতাংশে পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

অপরদিকে ২০২৭ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি সামান্য বেড়ে ২ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে। তবে সেটিও করোনা মহামারির আগের ২০১০ থেকে ২০১৯ সময়ের গড় ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির নিচেই থাকবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অর্থনৈতিক, ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত টানাপোড়েন বিশ্ব পরিস্থিতিকে নতুনভাবে গড়ে দিচ্ছে, যা অর্থনীতিতে অনিশ্চয়তা এবং সামাজিক ঝুঁকি বাড়াচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আমেরিকার উচ্চ শুল্ক আরোপের প্রভাব সত্ত্বেও ভোক্তা ব্যয় ও মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালোভাবে টিকে আছে। তবে ভেতরের দুর্বলতা এখনো রয়ে গেছে। আমেরিকা-এ ২০২৫ সালে প্রবৃদ্ধি কমে ১ দশমিক ৯ শতাংশে নেমেছে, যা ২০২৬ সালে সামান্য বেড়ে ২ শতাংশ হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ইউরোপীয় ইউনিয়ন-এর প্রবৃদ্ধি ২০২৬ সালে কমে ১ দশমিক ৪ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে জাপান-এর অর্থনীতি চলতি বছরে ০ দশমিক ৯ শতাংশ হারে বাড়তে পারে।

তবে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চীন, ভারত এবং ইন্দোনেশিয়া তুলনামূলকভাবে ভালো প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। বিশেষ করে পূর্ব এশিয়ায় সামগ্রিক প্রবৃদ্ধি ২০২৬ সালে ৪ দশমিক ৪ শতাংশ হতে পারে, যদিও এটি আগের বছরের তুলনায় কিছুটা কম।

প্রতিবেদনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশসহ ইথিওপিয়া ও তানজানিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে।

আফ্রিকা ও লাতিন আমেরিকায় প্রবৃদ্ধি মাঝারি পর্যায়ে থাকলেও উচ্চ ঋণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং রাজনৈতিক অস্থিরতা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

জাতিসংঘের মতে, বৈশ্বিক অর্থনীতি এখনো ঝুঁকির মধ্যেই রয়েছে। ঋণ সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বিষয়: আমেরিকাবাংলাদেশঅর্থনীতির খবরজাতিসংঘভূরাজনীতিপ্রতিবেদনপূর্বাভাসবিশ্ব অর্থনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”