Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আফগানিস্তান ও পাকিস্তানের যুদ্ধের সমাধান খুব সহজ কাজ: ডোনাল্ড ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৮: ৩১
আফগানিস্তান ও পাকিস্তানের যুদ্ধের সমাধান খুব সহজ কাজ: ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি সহজেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতের সমাধান করতে পারবেন।

Advertisement

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই সমস্যার সমাধান করা তার জন্য খুব "সহজ কাজ" হবে এবং এটি হবে তার সফলভাবে সমাধান করা নবম সংঘাতের ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের এক প্রতিবেদনে এটি জানানো হয়।

ট্রাম্প আরো বলেন, "আমি জানি পাকিস্তান আক্রমণ করেছে অথবা আফগানিস্তানের সাথে সেখানে একটি সংঘাত চলছে। যদি আমাকে এটি সমাধান করতে হয়, তবে এটি আমার জন্য একটি সহজ কাজ। আপাতত আমাকে আমেরিকা চালাতে হচ্ছে, তবে আমি যুদ্ধের সমাধান করতে ভালোবাসি।"

ট্রাম্প এর আগে অন্য আন্তর্জাতিক সংঘাতের সমাধানে তার ভূমিকার কথা জানান। এর মধ্যে ভারত ও পাকিস্তানের সংঘাতেরও উল্লেখ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

তবে নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, আটটি যুদ্ধ সমাধান করার পরেও তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি আটটি যুদ্ধের ঘটনায় সমাধান করেছি। রুয়ান্ডা ও কঙ্গোতে যান কিংবা ভারত-পাকিস্তান সম্পর্কে কথা বলুন, আমরা যে সমস্ত সংঘাতের সমাধান করেছি, তা দেখুন। আমি এগুলোর কোনোটির জন্যই নোবেল পুরস্কার পাইনি।"

গত সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানও পাল্টা জবাব দিলে উত্তেজনা বাড়ে। যদিও গত বুধবার দুই পক্ষের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

তবে শুক্রবার আফগান মিডিয়া জানায়, পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বোমা হামলা চালিয়েছে। ঘটনায় স্থানীয় ক্রিকেটারসহ ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অঞ্চলটিতে সহিংসতা নতুন করে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বিষয়: পাকিস্তানআমেরিকানোবেলহামলাআফগানিস্তানডোনাল্ড ট্রাম্পযুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”