চরচা ডেস্ক

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসফাহান প্রদেশে বেশকিছু মার্কিন এবং ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তারা দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন এবং ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি বেশ কিছু হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করেছে।
অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ইসফাহান প্রদেশে দুটি মার্কিন সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
ইরানি কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টার মধ্যে ইরানের আকাশসীমায় এবং ভূখণ্ডে বেশ কয়েকটি বিদেশি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।