Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ধর্মঘটে যাচ্ছে স্যামসাংয়ের ৪৮ হাজার কর্মী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৫: ৪৮
ধর্মঘটে যাচ্ছে স্যামসাংয়ের ৪৮ হাজার কর্মী

বোনাস সংক্রান্ত সমস্যায় স্যামসাং ইলেকট্রনিক্সের প্রায় ৪৮ হাজার কর্মী কর্মবিরতিতে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার থেকে তারা এই ধর্মঘট শুরু করবেন।

Advertisement

ধর্মঘটের ফলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভবনা রয়েছে।

স্থানীয় সময় বুধবার বিকেলে দক্ষিণ কোরিয়ার শ্রমমন্ত্রী কিম ইয়ং-হুনের মধ্যস্থতায় পুনরায় আলোচনা শুরু হয়েছে। এর আগে ইউনিয়ন নেতা চোই সেউং-হো জানিয়েছিলেন, তারা ন্যাশনাল লেবার রিলেশনস কমিশনের প্রধানের দেওয়া একটি চূড়ান্ত প্রস্তাব মেনে নিয়েছেন। কিন্তু একটিমাত্র অমীমাংসিত বিষয়ে কর্তৃপক্ষ রাজি না হওয়ায় ১৮ দিনের এই ধর্মঘট পূর্ব পরিকল্পনা অনুযায়ীই চলবে।

স্যামসাং কি আগের সেই রমরমা ব্যবসায় ফিরতে পারবে?samsung

চোই সেউং-হো বলেন, “ যথাযথ ছাড় দেওয়ার পরেও জনসাধারণের জন্য একটি ভালো ফলাফল নিয়ে আসতে না পারায় আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ধর্মঘট চলাকালীনও একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, ইউনিয়ন এমন কিছু ‘অগ্রহণযোগ্য দাবি’ করছে যার মধ্যে ক্ষতির মুখে থাকা ইউনিটগুলোর বোনাসের পরিমাণও রাখা হয়েছে। চুক্তি সম্পন্ন না হওয়ার মূল কারণ হলো, ইউনিয়নের এই অতিরিক্ত দাবিগুলো মেনে নিলে কোম্পানির ব্যবস্থাপনার মৌলিক নীতিগুলো ক্ষতিগ্রস্ত হবে।

সম্প্রতি বাজারে স্যামসাংয়ের শেয়ারের দাম ০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। যা এই সপ্তাহে ২ দশমিক ৮ শতাংশ কমে গিয়েছে। বিনিয়োগকারীরা জানিয়েছেন, তারা ধর্মঘটের কারণে সৃষ্ট খরচের চেয়ে শ্রম ব্যয়ের স্থায়ী ও দীর্ঘমেয়াদী বৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত।

বিষয়: ধর্মঘটদক্ষিণ কোরিয়াশ্রমিকস্যামসাং
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”