Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৬: ১৬
কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগের প্রকৃত সুফল এবং পরিবেশগত সুরক্ষার শর্ত পূরণ না হলে এখন থেকে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

আজ রোববার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ টু’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারি অর্থের প্রতিটি পয়সার জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ।

অর্থমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, অতীতে অপরিকল্পিতভাবে নেওয়া অনেক অলাভজনক প্রকল্প বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে বা বাতিল করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “গণতন্ত্র কেবল রাজনৈতিক ব্যবস্থায় নয়, বরং অর্থনীতিতেও সাধারণ মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিককে জাতীয় অর্থনীতির মূল স্রোতে সক্রিয়ভাবে যুক্ত করা।”

Advertisement
Advertisement
Advertisement

পিকেএসএফের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির কার্যক্রমের সঙ্গে সরকারের অর্থনৈতিক দর্শনের গভীর মিল রয়েছে। তবে আগামীতে ইউনিভার্সাল হেলথ কেয়ার, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলোতে পিকেএসএফ-এর কার্যক্রম আরও বৈচিত্র্যময় করার আহ্বান জানান তিনি।

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্পad

বিশেষ করে নারীর ক্ষমতায়নে পরিবারের বাজেট ব্যবস্থাপনায় নারীদের সরাসরি ‘ক্যাশ ট্রান্সফার’ বা অর্থ প্রদানের পরিকল্পনার কথা জানান তিনি, যা স্থানীয় অর্থনীতির চাহিদা বৃদ্ধিতে সহায়ক হবে।

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থমন্ত্রী ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ ধারণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, বরিশালের শীতল পাটির মতো দেশীয় পণ্যকে যদি সঠিক সহায়তা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে অ্যামাজন বা আলিবাবার মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া যায়, তবে তা জিডিপিতে বড় ভূমিকা রাখবে। এছাড়া বিনোদন ও ক্রীড়া জগতকে আরও গতিশীল করতে থিয়েটার, খেলাধুলা ও সংগীতকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে অর্থনীতিতে এগুলোর অবদান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সবশেষে বৈশ্বিক সংকট ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, বাংলাদেশের উন্নয়নের সাফল্য বিশ্বমঞ্চে তুলে ধরতে দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

বিষয়: নারীবিনিয়োগবিশ্বব্যাংকউন্নয়নপ্রকল্প
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”