Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চুক্তি পছন্দ না হলে তাদের মাথায় বোমা ফেলব: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৮: ০৪
চুক্তি পছন্দ না হলে তাদের মাথায় বোমা ফেলব: ট্রাম্প

ইরানের সাথে মাসের পর মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র দুই দিন আগে এক হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই চুক্তির চূড়ান্ত খসড়া বা টেক্সট যদি তার পছন্দ না হয়, তবে যুক্তরাষ্ট্র আবারও ইসলামি প্রজাতন্ত্রটির ওপর সামরিক হামলা শুরু করবে।

Advertisement

ফ্রান্সে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চুক্তিটি এখনো চূড়ান্ত নয়।

ট্রাম্পের ভাষ্য, “এটি কেবলই একটি সমঝোতা স্মারক। যদি এটি আমার পছন্দ না হয়, তবে আমরা আবার তাদের ওপর হামলা চালানো শুরু করব, তাদের মাথার ওপর বোমা ফেলব।”

নিজের বক্তব্যের পুনরাবৃত্তি করে এই রিপাবলিকান নেতা আরও বলেন, “যদি এটি আমার পছন্দ না হয়। কিংবা তারা যদি সঠিকভাবে আচরণ না করে, তবে আমরা সরাসরি গিয়ে আবারও ঠিক তাদের মাথার মাঝখান বরাবর বোমা ফেলা শুরু করব।”

Advertisement
Advertisement
Advertisement

অবশ্য এই হুঁশিয়ারির পাশাপাশি ট্রাম্প মার্কিন-ইরান কাঠামোগত চুক্তিটিকে “অত্যন্ত শক্তিশালী” বলেও অভিহিত করেছেন। তবে এর ভেতরে কী আছে তা স্পষ্ট না করেই তিনি বলেন, “এটি কী, তা কেউ জানে না; তবে এটি অত্যন্ত শক্তিশালী।”

ট্রাম্প দাবি করেন, এই দ্বিপক্ষীয় কাঠামোগত চুক্তি ঘোষণার পর থেকেই বৈশ্বিক বাজার পরিস্থিতি দারুণ ইতিবাচক। চুক্তিটি স্বাক্ষরের এক বা দুই দিনের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার বাজার ও তেলের দামের দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবচেয়ে খুশির খবর হলো শেয়ার বাজার যেন বন্য রূপ ধারণ করেছে (রেকর্ড ছাড়িয়েছে)। এটি আকাশচুম্বী উচ্চতায় পৌঁছেছে এবং তেলের দাম নাটকীয়ভাবে কমে গেছে। বাজারের এই পরিস্থিতি যেকোনো কথার চেয়েও জোরালো বার্তা দেয়।

বিষয়: আমেরিকাইরানহরমুজ প্রণালিমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টযুক্তরাষ্ট্রশেয়ারবাজার
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”