Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

এবার ‘সুপারম্যান’ রোবট আনলো চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৬: ০৪
এবার ‘সুপারম্যান’ রোবট আনলো চীন
ইউনিট্রির রোবট ‘সুপারম্যান’। ছবি: রয়টার্স

চীনা প্রযুক্তিভিত্তিক শহর হাংঝুর রোবোটিক্স প্রতিষ্ঠান ‘ইউনিট্রি’ বাজারে নিয়ে এসেছে তাদের নতুন উচ্চগতির রোবট ‘সুপারম্যান’। মাত্র তিন মাসের পরিশ্রমে তৈরি এই রোবটটি দাঁড়িয়ে থাকা অবস্থায় ২ মিটার উঁচুতে লাফাতে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগ সেকেন্ডে ১২.৬৬ মিটার। আগামীকাল বুধবার মূল ভূখণ্ডের চীনের পুঁজিবাজারে প্রথম বহুমুখী রোবোটিক্স প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করতে যাচ্ছে ইউনিট্রি।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সাংহাই শেয়ারবাজারে ইউনিট্রির অভিষেক আর বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট কনফারেন্স’-এর উদ্বোধন একই দিনে হওয়ায় বিনিয়োগকারীদের বাড়তি মনোযোগ আকর্ষণ করেছে প্রতিষ্ঠানটি। মূলত দৌড়ানো, নাচ এবং মার্শাল আর্ট প্রদর্শনে সক্ষমতার কারণে এর হিউম্যানয়েড রোবটগুলো আগেই বিশ্বজুড়ে বেশ নজর কেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিক্রির দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ হিউম্যানয়েড-রোবট প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি গত সপ্তাহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর মাধ্যমে ৬১০ কোটি ইউয়ান (৯০ কোটি ৫০ লাখ ডলার) তহবিল সংগ্রহ করেছে। সাংহাইয়ের প্রযুক্তিভিত্তিক শেয়ারবাজার ‘স্টার মার্কেট’-এ সাধারণ বিনিয়োগকারীদের আবেদনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে ইউনিট্রির আইপিও, যেখানে নির্ধারিত শেয়ারের চেয়ে ৮ হাজার গুণেরও বেশি আবেদন জমা পড়েছিল।

পাশাপাশি অফশোর ডেরিভেটিভ বাজারেও মিলছে প্রতিষ্ঠানটির শক্তিশালী অভিষেকের জোরালো ইঙ্গিত। তাছাড়া ‘স্টার ৫০ ইনডেক্স’ আগস্টের সর্বনিম্ন অবস্থান থেকে প্রায় ১৫ শতাংশ ঘুরে দাঁড়ানোয় এবং চীনা প্রযুক্তি খাতে পুনরুত্থানের ফলে ইউনিট্রির শেয়ার বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ইউনিট্রি জানিয়েছে, জুলাই মাস পর্যন্ত তারা বিভিন্ন মডেলের মোট প্রায় ১৮ হাজার রোবট গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে। নতুন ‘সুপারম্যান’ রোবটটির উন্নয়ন কাজ এখনো চলমান এবং আগামীতে এটি আরও নিখুঁত করা হবে। টেনসেন্ট, আলিবাবা ও ডিপসিকের মতো চীনা প্রযুক্তি জায়ান্টদের বিনিয়োগপুষ্ট এই স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ওয়াং সিংসিং গত বছর চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শীর্ষ উদ্যোক্তা সম্মেলনে অংশ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন।

বিষয়: চীনরোবটআলিবাবাডিপসিকশেয়ারবাজারবিনিয়োগ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”