Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তাইওয়ানকে ঘিরে চীনের যুদ্ধ মহড়া অহেতুক উত্তেজনা বাড়িয়েছে: আমেরিকা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮: ৫৯
তাইওয়ানকে ঘিরে চীনের যুদ্ধ মহড়া অহেতুক উত্তেজনা বাড়িয়েছে: আমেরিকা

তাইওয়ানকে ঘিরে চীনের সাম্প্রতিক যুদ্ধ মহড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ‘অহেতুক উত্তেজনা বাড়িয়েছে’ বলে মন্তব্য করেছে আমেরিকা। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বেইজিংকে সামরিক চাপ প্রয়োগ বন্ধ করে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

Advertisement

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “তাইওয়ান ও আশপাশের অঞ্চলের প্রতি চীনের সামরিক কার্যক্রম ও আক্রমণাত্মক বাগাড়ম্বর অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করছে। আমরা বেইজিংকে সংযম প্রদর্শনের, তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বন্ধ করার এবং পরিবর্তে অর্থবহ সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

গত সোমবার ও মঙ্গলবার চীন তাইওয়ানের মূল দ্বীপকে ঘিরে লাইভ-ফায়ার মহড়া পরিচালনা করে। এতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি কয়েক ডজন যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং কোস্টগার্ডের জাহাজ মোতায়েন করা হয়। বেইজিং জানায়, এই মহড়ার উদ্দেশ্য ছিল তাইওয়ানের প্রধান বন্দরগুলো অবরোধের সক্ষমতা যাচাই করা।

তাইওয়ানের সরকার এই মহড়াকে ‘চরম উস্কানিমূলক’ বলে নিন্দা জানিয়েছে। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং হামলার নির্দেশ দেবেন এমন আশঙ্কা তিনি দেখছেন না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের অনুমোদিত ১১ বিলিয়ন ডলারের তাইওয়ান অস্ত্র সহায়তা প্যাকেজের পরপরই চীনের এই শক্তি প্রদর্শন কাকতালীয় নয়।

যদিও আমেরিকা কয়েক দশক ধরে তাইওয়ানের আত্মরক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসছে, তবে সরাসরি কোনো চীনা আক্রমণের ক্ষেত্রে মার্কিন সামরিক হস্তক্ষেপ হবে কি না সে বিষয়ে তারা বরাবরই ‘কৌশলগত অস্পষ্টতা’ বজায় রেখেছে।

বিষয়: আমেরিকাতাইওয়ানযুদ্ধবেইজিংচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”