Advertisement Banner

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ছবি: ফেসবুক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

আবেদনে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক বলছে, তাদের সন্দেহ অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো দরকার।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ৮ সেপ্টেম্বর এ মামলায় শহীদ খানকে গ্রেপ্তার করা হয়। পরে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

সম্পর্কিত