Advertisement Banner

দোকানপাট, শপিংমল খোলা রাখার সময় বাড়ল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দোকানপাট, শপিংমল খোলা রাখার সময় বাড়ল
বিপনি-বিতান, শপিংমল, দোকানপাট খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। ছবি: সুদীপ্ত সালাম

বাংলাদেশ দোকান মালিক সমিতি দাবির পরিপ্রেক্ষিতে বিপনি-বিতান, শপিংমল, দোকানপাট খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে জানানো হয়েছে, জ্বালানি সাশ্রয়ে বিপনি-বিতান, শপিংমল, দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করেছে সরকার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার একগুচ্ছ সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। এরমধ্যে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধের সিদ্ধান্তও ছিল। তবে এই সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়ে আসছিল দোকান মালিক সমিতির নেতারা।

সম্পর্কিত