চরচা প্রতিবেদক

দেশের বাজারে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল ১ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মার্চেও একই মূল্য বহাল ছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ভোক্তা পর্যায়ে এই মূল্য নির্ধারণ করা হয়েছে যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। গত মার্চ মাসেও জ্বালানি তেলের দাম একই পর্যায়ে ছিল।
জ্বালানি বিভাগ সূত্রে আরও জানানো হয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।