Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

স্পেনে দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৬: ১৮
স্পেনে দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে একটি দাবানল নিয়ন্ত্রণের ক্ষেত্রে “অগ্নিনির্বাপকদের সক্ষমতার বাইরে চলে গেছে” বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। রাজধানীর পশ্চিমে তিনটি পৃথক আগুন একত্রিত হয়ে একটি বিশাল দাবানলে পরিণত হওয়ার পর এ সতর্কতা দেওয়া হয়। এ অবস্থায় স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় ৪০ হাজার মানুষকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আইউসো একে “এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল” বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অতিরিক্ত তাপমাত্রা, অবিরাম বাতাস এবং একাধিক আগুনের সম্মিলিত প্রভাবে সেখানে “নিখুঁত ঝড়ের মতো” পরিস্থিতি তৈরি হয়েছে।

স্পেনের স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দাবানল রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের রোবলেদো দে চাভেলা ও ফ্রেসনেদিয়াস দে লা অলিভা পৌরসভার দিকে এগিয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

মাদ্রিদ আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান কার্লোস নোভিলো সাংবাদিকদের বলেন, “দাবানল এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে এটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অগ্নিনির্বাপকদের সক্ষমতার বাইরে চলে গেছে।”

তিনি বলেন, “ওই এলাকায় সরাসরি আগুনের বিরুদ্ধে অভিযান চালানো সম্ভব নয়। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আগুনের বিস্তার ঠেকাতে সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মোতায়েন করা হয়েছে। তাদের প্রধান লক্ষ্য এল এসকোরিয়াল শহরের আশপাশের এলাকা রক্ষা করা।

কর্তৃপক্ষ কাছের আভিলা প্রদেশের আরেকটি দাবানলের ওপরও নজর রাখছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, বুরগোহোন্দো এলাকার বিশাল আগুনটি মাদ্রিদের দাবানলের সঙ্গে মিলিত হতে পারে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা বলেন, দুটি আগুন একত্রিত হওয়া ঠেকাতে কর্তৃপক্ষ ‘সম্ভব সবকিছু’ করছে।

মাদ্রিদে সরকারের প্রতিনিধি ফ্রান্সিসকো মার্টিন সতর্ক করে বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে, কারণ “আগুনের ফুলকি কয়েক কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যাচ্ছে এবং আগুন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে।”

আভিলা প্রদেশের ক্ষতিগ্রস্ত এল তিয়েমব্লো এলাকার মেয়র আর্তুরো ভারাস গনসালেস বলেন, নাভালুয়েঙ্গা থেকে ইরুয়েলাস উপত্যকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দূরত্বে আধা ঘণ্টারও কম সময়ে আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “এটি ছিল ভয়াবহ।”

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মাদ্রিদ অঞ্চলে অন্তত ৬ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। আভিলার দাবানলে পুড়েছে প্রায় ৯ হাজার হেক্টর এলাকা। আটটি পৌরসভা খালি করা হয়েছে। আরও কয়েকটি শহরে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

বিষয়: সামরিক বাহিনীইউরোপঅগ্নিকাণ্ডদাবানলস্পেনজরুরি সেবা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”