Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নতুন পদ্ধতিতে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ১০
রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নতুন পদ্ধতিতে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, “রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সকল সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে, যা আগে হাত তুলে নির্বাচন করা হতো।”

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আজ রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি সাধারণত দুটি কাজ করতে পারেন; এক হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ এবং আরেকটি হচ্ছে বিচারপতি নিয়োগ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি কী আসলেই কাজগুলো করে থাকেন? বাস্তবে প্রধানমন্ত্রী যাকে চান, তাকেই বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে থাকেন।”

মনির হায়দার বলেন, “আমাদের আগে একজন রাষ্ট্রপতি ছিলেন, যিনি বিভিন্ন ইউনিভার্সিটির সমাবর্তনে গিয়ে জোকিং করতেন। সেই জোকার দুইদিন পরপর চিকিৎসার নাম করে দেশের বাইরে কোটি কোটি টাকা খরচ করতো। তাই এখন থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সকল সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে, যা আগে হাত তুলে নির্বাচন করা হতো।”

Advertisement
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, এ ছাড়া এবার প্রস্তাব এসেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়াও বিভিন্ন কাজ বা সংস্কার করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাষ্ট্রপতির ইচ্ছায় নিয়োগ দিতে পারবেন। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল রাষ্ট্রপতি নিজের ইচ্ছামতো নিয়োগ দিতে পারবেন।

তিনি আরও বলেন, “বর্তমান সংশোধনী অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট আরেকটি পার্লামেন্ট হবে, যারা নির্বাচিত হবে পিয়ার পদ্ধতি অনুযায়ী। কোনো দল যদি জাতীয় নির্বাচনে একটিও আসন না পায়, কিন্তু একটি নির্দিষ্ট পারসেন্টেজ পায়, তাহলে তাদের একজন সদস্য এখানে থাকবেন।

বিষয়: বাংলাদেশরাষ্ট্রপতিনির্বাচনপ্রধান উপদেষ্টাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনব্যালটঅন্তর্বর্তী সরকার
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”