Advertisement Banner

আমেরিকা-বাংলাদেশের যৌথ উদ্যোগে মানি লন্ডারিং বেঞ্চ বুক উদ্বোধন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আমেরিকা-বাংলাদেশের যৌথ উদ্যোগে মানি লন্ডারিং বেঞ্চ বুক উদ্বোধন
ছবি: সংগৃহীত

দেশে বিচারিক সক্ষমতা বাড়াতে ও অর্থ পাচার রোধে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এই বেঞ্চ বুক উদ্বোধন করা হয়।

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে বলেন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অফিস অব ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসট্যান্স অ্যান্ড ট্রেনিংয়ের (অপড্যাট) সহায়তায় প্রণীত এই গ্রন্থটি মানি লন্ডারিং মামলার বিচারক, সরকারি কৌঁসুলি এবং তদন্ত কর্মকর্তাদের জন্য একটি ব্যবহারিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

পূর্ণিমা রাই আরও বলেন, বিচারিক সক্ষমতা বাড়ানোর পাশাপশি বেঞ্চ বুকটি মানি লন্ডারিং প্রতিরোধ কাঠামোর কার্যকর ব্যবহারে উৎসাহ দেবে। সেইসঙ্গে এটি আর্থিক খাতের সুশাসন রক্ষা করতে এবং স্থিতিশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করতেও সহায়তা করবে বলে মনে করেন তিনি।

সম্পর্কিত