Advertisement Banner

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮
ছবি: কাঠমান্ডু পোস্টের সৌজন্যে

নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ১৮ জন মারা গেছেন। এই ঘটনায় আরও ২৫ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ধাদিং জেলার চিনাধারা এলাকায় ত্রিশূলী নদীতে বাসটি পড়ে এই দুর্ঘটনা ঘটে। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের প্রধান শিশির থাপা জানান, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে।

হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার ঠাকুর জানান, দুর্ঘটনায় আহত অন্তত ২৫ জন যাত্রীকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহতের মধ্যে নিউজল্যান্ডের এক ব্যক্তি রয়েছে। আহতদের মধ্যে দুইজন জাপানিজ ও ডাচ নারী রয়েছেন।

সম্পর্কিত