Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সিরিয়ার দামেস্কে বার-রেস্তোরাঁয় অ্যালকোহল নিষিদ্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২১: ১১
সিরিয়ার দামেস্কে বার-রেস্তোরাঁয় অ্যালকোহল নিষিদ্ধ

সিরিয়ার রাজধানী দামেস্কের রেস্তোরাঁ ও বারে অ্যালকোহল ও মদ পরিবেশন নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দামেস্ক গভর্নরেট থেকে জারি করা এক ডিক্রিতে এই ঘোষণা দেওয়া হয়।

Advertisement

বাশার আল-আসাদ সরকারের পতনের ১৫ মাস পরে, আহমেদ আল-শারার নেতৃত্বাধীন প্রশাসনের পক্ষ থেকে একটি রক্ষণশীল নীতি বাস্তবায়নের সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিষয়টিকে।

ডিক্রিতে বলা হয়, বর্তমানের সকল নাইটক্লাব এবং বারের লাইসেন্স পরিবর্তন করে ‘ক্যাফে’ লাইসেন্সে রূপান্তর করতে হবে। শুধুমাত্র খ্রিস্টান প্রধান এলাকাগুলোতে সিলবদ্ধ বোতলে ‘টেক-অ্যাওয়ে’ হিসেবে মদ বিক্রি করা যাবে।

যেকোনো মদের দোকান অবশ্যই উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৫ মিটার এবং নিরাপত্তা স্থাপনা থেকে ২০ মিটার দূরে হতে হবে। বার মালিকদের এই নিয়ম মেনে চলার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সরকারের এই সিদ্ধান্তে দামেস্কের বিনোদন ও আতিথেয়তা খাতে বড় ধরণের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বার মালিক জানান, তিনি তার ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তার মতে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই গ্রাহক সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল এবং এ ধরণের একটি নিষেধাজ্ঞার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতই ছিলেন।

তিনি আরও জানান, মানুষ বারে পিৎজা খেতে বা সিসা টানতে আসত না, তাই এটিকে সাধারণ ক্যাফেতে রূপান্তর করার কোনো ব্যবসায়িক যুক্তি নেই।

বিষয়: সিরিয়াহোটেল–রেস্তোরাঁনিষিদ্ধমদ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”