চরচা ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। বার্তা সংস্থা বাসস বলছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
গাড়িচালক মনির হোসেন বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী নামক এলাকায় হঠাৎ সামনে একটি মোটরসাইকেল চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে এমপি মহোদয় ও আমি আহত হই।”
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাইয়ের বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
কমফোর্ট হাসপাতালের চিকিৎসক রেজাউল করিম জানান, নুরুল আমিন মুখ, কোমর, মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। যদিও তিনি আপাতত শঙ্কামুক্ত, তবু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনাস্থল ফেনী জেলার মধ্যে হওয়ায় বিস্তারিত এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।