Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইরানে হামলায় আপত্তি জানাননি সৌদি যুবরাজ: মিডল ইস্ট আই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৬: ০০
ইরানে হামলায় আপত্তি জানাননি সৌদি যুবরাজ: মিডল ইস্ট আই

মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যকার উত্তেজনা এখন এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। এরই মধ্যে জানা গেল ফেব্রুয়ারির শেষদিকে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সৌদি আরব সফর করে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।

Advertisement

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, এই সফরের মূল উদ্দেশ্য ছিল ইরানে আক্রমণের বিষয়ে সৌদি যুবরাজকে ‘রাজি’ করা। যদিও ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে আলোচনার কথা বলে আসছিল, তবে গ্রাহামের এই সফর ইঙ্গিত দেয় যে, ওয়াশিংটন অনেক আগেই সামরিক হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। বৈঠকে সৌদি যুবরাজ এই পরিকল্পনার বিরুদ্ধে খুব একটা জোরালো আপত্তি জানাননি।

সিনেটর গ্রাহাম এক্সে দেওয়া একটি পোস্টে সৌদি যুবরাজের সাথে তার বৈঠকটিকে সুদূরপ্রসারী হিসেবে অভিহিত করেছেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধের জেরে সৌদি আরবের সমালোচনা করার মাত্র কয়েক দিন পরেই তিনি দেশটির ভূয়সী প্রশংসা করেন।

গ্রাহাম লিখেছেন, “গত পাঁচ বছরে আমি যুবরাজকে চিনেছি এবং নিজের দেশ ও এই অঞ্চল নিয়ে তার যে দূরদর্শী পরিকল্পনা রয়েছে, তাতে আমি বরাবরের মতোই মুগ্ধ।”

Advertisement
Advertisement
Advertisement

ইরান অভিমুখে মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ হামলা ঠেকানো গেলেও কিছু ইরানি ‘শাহেদ’ ড্রোন দুবাইয়ের হোটেল ও মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এমনকি একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেইত শেমেশ শহরে ৯ জনকে হত্যা করেছে। অন্যদিকে, ইরানের দাবি অনুযায়ী মার্কিন-ইসরায়েলি হামলায় তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ২০০ জন নিহত হয়েছেন।

দীর্ঘদিন ধরে কূটনৈতিক সমাধানের পক্ষপাতী থাকলেও, নিজেদের ভূখণ্ডে সাম্প্রতিক ইরানি হামলার পর সৌদি আরব এখন কঠোর সামরিক পদক্ষেপের সমর্থনের দিকে ঝুঁকছে। সৌদি প্রেস এজেন্সি এই হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সৌদি আরবের কাছে থাকা ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা চেয়েছে।

তবে রিয়াদ এখন এক কঠিন উভয় সংকটের মুখোমুখি। সরাসরি যুদ্ধে যোগ দিলে তাদের জ্বালানি অবকাঠামো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইউরেশিয়া গ্রুপের বিশেষজ্ঞ ফিরাস মাকসাদ মনে করেন, ইরান জিসিসি দেশগুলোকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তাদের হয় পাল্টা জবাব দিতে হবে, অথবা মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ড ব্যবহার করে অভিযান চালানোর অনুমতি দিতে হবে।

শনিবার ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যকার রহস্যময় ফোনালাপ এই সংঘাতের মোড় কোন দিকে ঘোরে, এখন সেটিই দেখার বিষয়।

বিষয়: মুহাম্মদ বিন সালমানসৌদি আরবআমেরিকাইরানইরান-ইসরায়েল সংঘাতযুক্তরাষ্ট্রইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”