Advertisement Banner

এভারকেয়ারের পাশে নামবে হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এভারকেয়ারের পাশে নামবে হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ছবি: চরচা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি মাঠে আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষামূলক হেলকপ্টার ওঠানামা করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, “বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আগামীকাল ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।’’

পোস্টে বলা হয়েছে, ‘‘এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।”

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। তার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয় এসএসএফকে।

সেদিনই এসএসএফ ও পিজিআর সদস্যরা এভারকেয়ার এলাকার নিরাপত্তার দায়িত্ব নেন।

সম্পর্কিত