চরচা প্রতিবেদক

মুন্সীগঞ্জের তালতলা উপজেলার বেতকা এলাকায় ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিকাশ মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেতকা এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে বিকাশ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকাশ নারায়ণগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীনারায়ণ কটন মিল এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
বিকাশের ছোট ভাই লিটন মণ্ডল জানান, ঈদের ছুটিতে তিনি মুন্সীগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।