Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৬ দিন বন্ধ থাকবে ৩৭ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৮: ৫৪
৬ দিন বন্ধ থাকবে ৩৭ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
দেশের সরকারি-বেসরকারি প্রায় ৩৭টি ব্যাংকের এটিএম, কার্ড ও কিছু প্রযুক্তিনির্ভর লেনদেন সেবা টানা ছয় দিন বন্ধ থাকবে। ছবি: সংগৃহীত

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের সরকারি-বেসরকারি প্রায় ৩৭টি ব্যাংকের এটিএম, কার্ড ও কিছু প্রযুক্তিনির্ভর লেনদেন সেবা টানা ছয় দিন ধরে বন্ধ রয়েছে। ৪ অক্টোবর রাত ৯টা থেকে এই বিরতি শুরু হয়েছে, যা চলবে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত।

Advertisement

তবে এ সময়ে ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে না। চেকের মাধ্যমে টাকা তোলা এবং ব্যাংক-টু-ব্যাংক ফান্ড ট্রান্সফারের মতো স্বাভাবিক ব্যাংকিং সেবা চালু থাকবে বলে জানিয়েছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি।

Advertisement
Advertisement
Advertisement

আইটি কনসালট্যান্টস পিএলসি বলছে, গ্রাহকসেবার মান উন্নয়ন ও ব্যাংকিং প্রযুক্তি আধুনিকায়নের অংশ হিসেবে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ করছে। এর ফলে কোম্পানিটির কিউ-ক্যাশের আওতাভুক্ত ব্যাংকগুলোর কার্ডভিত্তিক ও কিছু প্রযুক্তিনির্ভর লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে না। একইভাবে পয়েন্ট অব সেল বা পস মেশিনে কার্ড দিয়ে কেনাকাটাও করা সম্ভব হবে না। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ইন্টারনেটের মাধ্যমে অর্থ স্থানান্তরের আইবিএফটি সেবাও বন্ধ থাকবে। এ ছাড়া কার্ডের বিপরীতে চেক ব্যবহার, বাংলা কিউআর এবং এসব ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে ক্যাশ ইন ও ক্যাশ আউট সেবাও এই সময় বন্ধ থাকবে।

আইটি কনসালট্যান্টসের সিনিয়র অফিসার আব্দুর রহিম চরচাকে বলেন, “কিউ-ক্যাশ মেম্বার ব্যাংকগুলোর কার্ড, এটিএম বুথ থেকে টাকা তোলা, পয়েন্ট অব সেল বা পস মেশিনে কার্ড পাঞ্চ করে কেনাকাটা করা এবং এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ইন্টারনেটের মাধ্যমে টাকা পাঠানোর সার্ভিস আইবিএফটি বন্ধ থাকবে। এছাড়া কার্ডের বিপরীতে চেক ব্যবহার, বাংলা কিউআর এবং যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ক্যাশ ইন ও ক্যাশ আউট কার্যক্রম এ সময় বন্ধ থাকবে।”

তবে এসব সেবার বাইরে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। আব্দুর রহিম বলেন, “তবে ব্যাংকের গ্রাহকরা চেকের মাধ্যমে টাকা তোলা, ব্যাংক টু ব্যাংক ফান্ড ট্রান্সফার ইত্যাদি যথারীতি চলবে।”

টাকা রাখবেন কোন ব্যাংকে? বেশি মুনাফা দিলেই কি ভালো ব্যাংক?Bank Money

যেসব ব্যাংকের সেবা বন্ধ থাকবে

কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত মোট ৩৭টি ব্যাংকের গ্রাহকরা এই সাময়িক সেবা বিঘ্নের মধ্যে পড়বেন। তালিকায় দেশের কয়েকটি বড় সরকারি ব্যাংকও রয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক উল্লেখযোগ্য।

এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বেসিক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, কমিউনিটি ব্যাংক, ওয়ান ব্যাংক ও এক্সিম ব্যাংকও এই তালিকায় রয়েছে।

তালিকায় আরও রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, মেঘনা ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এ ছাড়া উরি ব্যাংক, ব্যাংক আলফালাহ, এনসিসি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং সিটিজেন্স ব্যাংকের গ্রাহকরাও একই ধরনের সেবা বিঘ্নের মুখে পড়বেন।

তাই এই ৩৭ ব্যাংকের যেসব গ্রাহক নিয়মিত এটিএম থেকে নগদ টাকা তোলেন, কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন কিংবা বাংলা কিউআর, আইবিএফটি ও এমএফএসের মাধ্যমে লেনদেন করেন, তাদের ছয় দিন বিকল্প ব্যবস্থায় কাযক্রম চালাতে হবে।

আগে জানানো হয়নি বাংলাদেশ ব্যাংককে

আইটি কনসালট্যান্টসের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রযুক্তিতে নেটওয়ার্ক স্থানান্তর বা সিস্টেম মাইগ্রেশনের অংশ হিসেবে এই ডাউনটাইম নেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর লেনদেনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো আধুনিকায়ন ও নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তাও বাড়ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেমে পরিবর্তন আনা হচ্ছে।

তবে এই সাময়িক সেবা বন্ধের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। গণমাধ্যমকে তিনি বলেন, “নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। তাই এসব ব্যাংকগুলোর কিছু সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে আগে থেকে কিছু জানানো হয়নি।”

বিষয়: অনলাইনইন্টারনেটটাকাএটিএম বুথব্যাংকপ্রযুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”