Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জানাজার সময় সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, পরে প্রত্যাহার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৫: ০৭
জানাজার সময় সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, পরে প্রত্যাহার
ছবি: চরচা

নাটোরে নিহত দুই শিশুর জানাজার সময় সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। পরে তদন্তে ত্রুটির অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শারিকুল হক জানান, দুই পুলিশ সদস্যের তদন্তে ত্রুটি ছিল। তাই তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে গুরুদাসপুর উপজেলায় নদীতে গোসল করার সময় প্রবল স্রোতে ভেসে যায় শামপুর গ্রামের বাসিন্দা ফজলুর রহমান ফজুর ছেলে ফারহান (৭) এবং বাবলুর ছেলে লাম ইসলাম (৮)। পরে স্থানীয় বাসিন্দা অর্জুন হালদার নদীতে খোঁজাখুঁজি করে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শটগান ছিনতাইনারায়ণগঞ্জ

এই ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য রাত ৮টার দিকে নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকায় যান দুই পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও কনস্টেবল রাকিব। তখন স্থানীয় ঈদগাহ মাঠে দুই শিশুর জানাজা চলছিল। তারা মরদেহ দুটি থানায় নেওয়ার কথা বললে জানাজায় অংশ নেওয়া লোকজন বাধা দেয়। এরপর তারা সেখানেই সুরতহাল করার চেষ্টা করায় ক্ষুব্ধ লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় ওই দুই পুলিশ সদস্য আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপমৃত্যুর ঘটনার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতার কারণেই সুরতহাল প্রতিবেদন তৈরি করতে তাদের পাঠানো হয়েছিল।

বিষয়: নাটোরপুলিশমৃত্যুআক্রান্তরাজশাহী বিভাগআহতহামলাশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”