চরচা প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন কারাগারে বন্দী ৫ জন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার।
মুক্তিপ্রাপ্তরা হলেন—চাঁদপুর কারাগারের আকাশ রিশি প্রকাশ দাশ, গাজীপুর জেলা কারাগারের রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের জিকারুল হক জিকু ও নুরুজ্জামান এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আব্দুল করিম।
কারা অধিদপ্তর জানায়, তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বিবেচনায় সরকার তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
অধিদপ্তর আরও জানায়, গত ১১ মার্চ তাদের কারামুক্তির আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। আদেশটি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছানোর পর পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন মুক্তিও পেয়েছেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।