Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে তিন ট্যাঙ্কার ডিজেল পাঠিয়েছে রাশিয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৯: ০৭
যুক্তরাষ্ট্রে তিন ট্যাঙ্কার ডিজেল পাঠিয়েছে রাশিয়া
রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ডিজেলবাহী তিনটি ট্যাঙ্কার পাঠিয়েছে রাশিয়া।

Advertisement

গতকাল শুক্রবার নোভাক জানান, জাহাজগুলো এরই মধ্যে আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূলের দিকে যাত্রা করেছে। তিনি আরও বলেন, এই অতিরিক্ত জ্বালানি সরবরাহের বড় অংশটি রাশিয়ার জ্বালানি খাতের জায়ান্ট কোম্পানি ‘রোসনেফট’ থেকে আসতে পারে।

নোভাক বলেন, “বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ বাড়ানোর বিষয়ে আগে যে চুক্তি হয়েছিল, তার অংশ হিসেবেই রাশিয়া বিশ্ববাজার এবং যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ডিজেল সরবরাহ নিশ্চিত করবে।”

Advertisement
Advertisement
Advertisement

রুশ সংবাদমাধ্যম আরটি ডট কম জানায়, মস্কো ডিজেল রপ্তানির ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে। এর ফলে রুশ কোম্পানিগুলো অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারে ৫ লাখ টন পর্যন্ত ডিজেল পাঠাতে পারবে। তবে একই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদাও পুরোপুরি পূরণ করা নিশ্চিত করা হবে। পুতিনের অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভের নেতৃত্বাধীন ‘রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’-এর উল্লেখযোগ্য সহায়তায় এই চালানগুলোর ব্যবস্থা করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্রে আরও ডিজেল পাঠানো হবে। তবে কী পরিমাণ তেল এরই মধ্যে পাঠানো হয়েছে, সে ব্যাপারে রাশিয়ার কেউ মুখ খোলেননি।

সামুদ্রিক নৌযান শনাক্তকারী গোষ্ঠীগুলো ট্যাঙ্কারগুলোর মধ্যে একটিকে মাল্টার পতাকাবাহী ‘আজিওই ফানেঁদেস’ হিসেবে চিহ্নিত করেছে, যা রাশিয়া থেকে প্রায় ৪০ হাজার টন ডিজেল বহন করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি রাশিয়ার বাল্টিক বন্দর প্রিমোরস্ক থেকে যাত্রা করে নিউইয়র্কের দিকে যাচ্ছিল এবং প্রাথমিক অনুমান অনুযায়ী জাহাজটি ৭ নভেম্বর সেখানে পৌঁছানোর কথা।

ট্যাঙ্কার ট্র্যাকিং পরিষেবাগুলোর প্রতিবেদন অনুযায়ী, তিনটি জাহাজ রাশিয়ার টার্মিনাল থেকে ডিজেল বোঝাই করেছে এবং গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে। তবে জাহাজগুলোর পরিচয় এবং সেগুলো কোথায় খালাস করা হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত ৯ অক্টোবর পুতিন ও ট্রাম্পের মধ্যে টেলিফোনে আলোচনার পর এই জ্বালানি সরবরাহের বিষয়টি সামনে আসে। ওই আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে, রাশিয়া অবিলম্বে ৩ লাখ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং তার কিছু সময় পর আরও ১০ লাখ টন ডিজেল দেবে। এছাড়া, পরিশোধন সক্ষমতার ওপর নির্ভর করে ভবিষ্যতে আরও চালান আসার সম্ভাবনা রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন রুশ ডিজেল আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা ২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আরোপ করা হয়েছিল।

ঐতিহাসিকভাবে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল রপ্তানিকারক দেশ—যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান—এবং বৈশ্বিক রপ্তানির প্রায় ১০ শতাংশ আসে রাশিয়া থেকে। রুশ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে এমন সব দেশেও জ্বালানির দাম বেড়ে যেতে পারে, যারা সরাসরি রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে না।

বিষয়: রাশিয়াযুক্তরাষ্ট্রডিজেলরপ্তানিজ্বালানিডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”