Advertisement Banner

রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে ব্যবসায়ী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে ব্যবসায়ী
ফাইল ছবি

রাজধানীর পল্টন এলাকায় যাত্রীবাহী বাসের ভেতরে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

মনিরুজ্জামান শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। স্বজনদের ভাষ্য, তিনি জিন্স প্যান্টের ব্যবসা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা নেশাজাতীয় কিছু খাইয়ে তার কাছ থেকে টাকা ও মালামাল নিয়ে গেছে।

পথচারীদের সহযোগিতায় তার পকেটে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক ফারুক জানান, বিষয়টি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে। তিনি সুস্থ হলে কত টাকা বা মালামাল খোয়া গেছে তা জানা যাবে বলেও জানান তিনি।

সম্পর্কিত