চট্টগ্রামে পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহীন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাক্তি চরচাকে বলেন, “পশ্চিম মাদারবাড়িতে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুর আলম আশেক জানান, স্থানীয় লোকজন ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুর আলম আরও বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।