Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভারতে নতুন ওয়াকফ বোর্ডে দুই হিন্দু সদস্যের নিয়োগ ঘিরে বিতর্ক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১২: ৩৪
ভারতে নতুন ওয়াকফ বোর্ডে দুই হিন্দু সদস্যের নিয়োগ ঘিরে বিতর্ক

ভারতের মধ্যপ্রদেশে নতুন করে গঠিত রাজ্য ওয়াকফ বোর্ডে দুই হিন্দু সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে করে রাজ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তবে রাজ্য সরকারের দাবি, সংশোধিত আইন অনুসারেই এই বোর্ড গঠন করা হয়েছে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

গত রোববার সানওয়ার প্যাটেলের নেতৃত্বে ১০ সদস্যের নতুন ওয়াকফ বোর্ড গঠন করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রশাসন। বোর্ডে মুসলিম সদস্যদের পাশাপাশি অমুসলিম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্দোরের মনোজ মালপানি এবং গুনা জেলার রাঘোগড় এলাকার অনিমেষ ভার্গবকে।

রাজ্য সরকারের দাবি, এই বিধান কার্যকর করা মধ্যপ্রদেশই দেশের প্রথম রাজ্য। তবে এই নিয়োগের পরই রাজ্যের মুসলিম সংগঠনগুলো তীব্র আপত্তি জানায়।

Advertisement
Advertisement
Advertisement

এই বিতর্কের মূল কারণ গতবছরের সংশোধিত ওয়াকফ আইন। এই আইনের মাধ্যমে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের আগের কাঠামোয় পরিবর্তন এনে রাজ্য ওয়াকফ বোর্ডে অন্তত দুইজন অমুসলিম সদস্য রাখার বিধান করা হয়েছে। একই সঙ্গে ওয়াকফ সম্পত্তির প্রশাসন ও নিয়ন্ত্রণে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

জামায়াত ইরানেও আছে, যুক্তরাষ্ট্রেও আছে, কেন?jamat-e-islam-bangladesh

ভারতের বর্তমান সরকারের দাবি, এসব সংশোধনের উদ্দেশ্য হলো ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো, অনিয়ম রোধ করা এবং জনসম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা। ওয়াকফ একটি ইসলামি ধর্মীয় সম্পদ ব্যবস্থাপনার প্রতিষ্ঠান। তাই সেখানে অমুসলিম সদস্য নিয়োগ ধর্মীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিরোধী দল ও কয়েকটি মুসলিম সংগঠনের অভিযোগ, এই আইন ইসলামী দাতব্য সম্পত্তি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন দুর্বল করবে।

কংগ্রেসের বিধায়ক আরিফ মাসুদ প্রশ্ন তুলেছেন, বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থাতেই চূড়ান্ত রায়ের আগেই রাজ্য সরকার কেন এত তাড়াহুড়া করে নতুন বোর্ড গঠন করল। তিনি বলেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী পি. সি. শর্মাও বিজেপির সমালোচনা করে বলেন, শাসক দলের রাজনীতি এখন শুধু ‘হিন্দু-মুসলিম’ ও ‘ভারত-পাকিস্তান’ ইস্যুকে ঘিরে। তার দাবি, অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ চুরির ঘটনা এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে জনগণের মনোযোগ সরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়: মধ্যপ্রদেশসরকারমুসলিমবিতর্করাজনীতিভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”