Advertisement Banner

ঢামেকে কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢামেকে কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: বাসস

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার সকাল ৮ টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৭৫ বছর বয়সী এই রাজনীতিক মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গত শনিবার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয়। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আজ সকালে তিনি মারা যান।

সম্পর্কিত