Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইরানকে সহায়তার অভিযোগে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৪
ইরানকে সহায়তার অভিযোগে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ছবি : রয়টার্স

মার্কিন সরকার স্থানীয় সময় মঙ্গলবার ইরানের অস্ত্র ও যন্ত্রাংশ সংগ্রহে সহায়তার অভিযোগে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠান যা রাশিয়া, চীন, হংকং ও পাকিস্তানে অবস্থিত। খবর রয়টার্সের।

Advertisement

মার্কিন ট্রেজারি ও পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত এই নিষেধাজ্ঞা ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা এবং ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানে দেশটিকে আলোচনায় বসতে বাধ্য করার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরান সরকারের প্রতি যেকোনো ধরনের সহায়তা ট্রেজারি মেনে নেবে না। ইরানকে সহায়তাকারীদের চিহ্নিত, তাদের কর্মকাণ্ড প্রকাশ্যে আনা এবং তাদের বিচ্ছিন্ন করতে ট্রেজারি কাজ চালিয়ে যাবে।

ট্রেজারি জানায়, ইরানের অস্ত্র কর্মসূচি পুনর্গঠনের সক্ষমতা কমিয়ে আনা এবং দেশটির অস্ত্র সংগ্রহ প্রচেষ্টায় যারা সহায়তা করেছে, তাদের জন্য ব্যয় বাড়ানোই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।

Advertisement
Advertisement
Advertisement
‘হুগো শাভেজের আমল থেকেই ভেনেজুয়েলাকে শান্তিতে থাকতে দেয়নি যুক্তরাষ্ট্র’ trump 3

নিষেধাজ্ঞার আওতায় থাকা যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছেন:

  • সাইয়্যেদ আসগর আলিজাদেহ তাবাতাবাই। তিনি বেইজিংভিত্তিক ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। ট্রেজারি জানিয়েছে, তিনি ইরানের হয়ে চীন থেকে প্রস্তুত অস্ত্র ও যন্ত্রাংশ সংগ্রহের সমন্বয় করতেন।
  • ইরানভিত্তিক কাভোশকম এশিয়া আর অ্যান্ড ডি গ্রুপও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ট্রেজারি জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির জন্য কানেক্টরসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম সংগ্রহ করেছে।
  • হংকংভিত্তিক ইসি মোজো টেকনোলজি কোম্পানি লিমিটেডও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ট্রেজারি জানিয়েছে, প্রতিষ্ঠানটি কাভোশকমের সংগ্রহ কার্যক্রমে সহায়তার জন্য বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ সরবরাহ করেছে। প্রতিষ্ঠানটির চীনভিত্তিক প্রতিনিধি লি ফেনকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
  • পাকিস্তানভিত্তিক ওয়াসিম পাশা তাজাম্মালকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তিনি ক্যাভালিয়ার গ্রুপের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি একটি বেসরকারি প্রতিরক্ষা কোম্পানি, যার পাকিস্তানসহ বিভিন্ন দেশে কার্যক্রম রয়েছে।
  • রাশিয়াভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান জয়েন্ট স্টক কোম্পানি এক্সপেরিমেন্টাল ডিজাইন ব্যুরো নেমড আফটার এ.এস. ইয়াকভলেভকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
  • রাশিয়াভিত্তিক জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান এমজি-ফ্লোট এলএলসিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ট্রেজারি জানিয়েছে, প্রতিষ্ঠানটির জাহাজগুলো রুশ সরকারের জন্য অস্ত্র পরিবহন করে।
  • ইরানভিত্তিক বিমান সংস্থা সাহা এয়ারলাইনসও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। প্রতিষ্ঠানটি ইরানের বিমানবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট।

নিষেধাজ্ঞা নিয়ে অবসিডিয়ান রিস্ক অ্যাডভাইজর্সের ম্যানেজিং প্রিন্সিপাল ব্রেট এরিকসন বলেন, সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের সক্ষমতায় তেমন কোনো প্রভাব পড়বে না।

ব্রেট এরিকসন বলেন, ট্রাম্প প্রশাসন দাবি করতে পারবে, তারা ইরানের ওপর কঠোর চাপ দিচ্ছে। বাস্তবে তারা শুধু টুথপিক দিয়ে ইরানকে খোঁচা দিচ্ছে।

বিষয়: যুক্তরাষ্ট্রচীনঅস্ত্ররাশিয়ানিষেধাজ্ঞাইরান
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”