Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১: ২৫
৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ও আইএমএফ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ বাড়াতে আরও ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement

এ নিয়ে চলতি মে মাসের প্রথম পাঁচ দিনেই মোট ডলার সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৮০ মিলিয়ন ডলারে। আর ২০২৫–২৬ অর্থবছরের এখন পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ ৫,৭৫৩ দশমিক ৫০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, আজ প্রতি ডলার ১২২ দশমিক ৭৫ টাকা ‘কাট-অফ রেট’-এ কেনা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই দর বর্তমান আন্তঃব্যাংক বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাজারে স্থানীয় মুদ্রার (টাকা) সরবরাহ বৃদ্ধি করে মূলত তারল্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখছে।

সাম্প্রতিক মাসগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী থাকা এবং বিলাসদ্রব্য আমদানিতে কিছুটা নিয়ন্ত্রণ বজায় থাকায় বাজারে ডলারের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। সংকটের সময় বাজার সামাল দিতে গত দুই বছর ডলার বিক্রি করলেও, বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় রিজার্ভ শক্তিশালী করার কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement
Advertisement
Advertisement

সর্বশেষ তথ্য অনুযায়ী, আইএমএফ প্রোগ্রামের শর্ত মেনে নিট আন্তর্জাতিক রিজার্ভ একটি টেকসই অবস্থানে ফেরানোর চেষ্টা চলছে।

অর্থনীতিবিদরা কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বাজারে ডলারের তাৎক্ষণিক অস্থিরতা কমে আসা এবং নিয়মিত ডলার কেনা ইঙ্গিত দেয় যে, মুদ্রাবাজার এখন অনেকটা ভারসাম্যপূর্ণ। তবে দীর্ঘমেয়াদে এই স্বস্তি ধরে রাখতে হলে রপ্তানি আয় সরাসরি দেশে আনা নিশ্চিত করতে হবে এবং হুন্ডি বন্ধে নজরদারি অব্যাহত রাখতে হবে।

বৈদেশিক মুদ্রাবাজারের চাপ কমার এই সুযোগকে কাজে লাগিয়ে রিজার্ভ পুনর্গঠন এবং বিনিময় হার ব্যবস্থাপনায় একটি কৌশলগত অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: অর্থনীতিডলারমার্কিন ডলারআইএমএফবাংলাদেশ ব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”