Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০: ১৩
উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা
তাহসিফ সাউরি। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় মামলা করেছেন তার বাবা এনায়েতুল করিম।

Advertisement

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান আজ শনিবার সকালে চরচাকে মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে তাহসিফের বাবা বাদী হয়ে মামলাটি করেন।

Advertisement
Advertisement
Advertisement

থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সাদেকুজ্জামান সাংবাদিকদের জানান, এটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। আসামি অজ্ঞাত। এজাহারে তাহসিফকে কে বাসা থেকে ডেকে নিয়ে গেছে তার নাম, মরদেহ উদ্ধার হওয়ার বিবরণসহ সব তথ্যই উল্লেখ রয়েছে। মামলাটি তদন্ত করবে নৌ পুলিশ।

এর আগে তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধুস্থানীয় ছোটভাই শাহরিয়ার রেজা দ্বীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই সদর দপ্তর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসার তৃতীয় তলা থেকে দ্বীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দ্বীপ। এ কারণে তার কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত শুরু করে পিবিআই। পরে গতকাল শুক্রবার দ্বীপকে ঘটনাস্থলে যায় পিবিআইয়ইের একটি দল।

যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্রPatriot Missile

গত বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার রাতে দ্বীপ সাংবাদিকদের জানিয়েছিলেন, তাহসিফের সঙ্গে তার দেখা হয় ঘটনার দিন সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে। তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় সেটি পরীক্ষা করেন দ্বীপ। এরপর তারা মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। উত্তরার একটি ওয়ার্কশপে মোটরসাইকেলটি দেখিয়ে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে ফিরে আসেন।

দ্বীপ বলেন, “এখান থেকে আবার আমরা রুয়াপন কমার্সিয়াল প্রজেক্ট মার্কেটে কুকরুক্কু রেস্টুরেন্টে যাই এবং সেখান থেকে সাড়ে ১১টা থেকে ১২টার বের হয়ে আলাদা বাইকে বাসায় ফিরি।”

তবে পিবিআই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ভিন্ন বক্তব্য দেন দ্বীপ। গতকাল রাতে দ্বীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে পিবিআই কর্মকর্তাদের দ্বীপ বলেন, রাত দেড়টার দিকে সে ও তাহসিফ ওই মাজারবস্তিতে যান। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তিনি পিবিআইকে আরও জানান, সে তাহসিফকে ঘণ্টাখানেক খোঁজাখুজির পর বাসায় চলে।

আইনশৃঙ্খলা বাহিনীকে খবর না দিয়ে দ্বীপ একা বাসায় চলে গেলো কেন– এমন প্রশ্নের জবাবে এনায়েত হোসেন মান্নান বলেন, “সে কেনো চলে গেছে একা একা, এটাই ধোঁয়াশা। সে আমাদের অনেক তথ্য দিয়েছে, সবতো আমরা বিশ্বাস করব না। ফ্যাক্টচেক করে বিশ্বাস করব।”

এদিকে, তাহসিফ সাউরির মরদেহ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকেই একটি মোটরসাইকেল পেয়েছে পিবিআই। তবে তা তাহসিফ সাউরি কিনা তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি সংস্থাটি।

বিষয়: পুলিশমৃত্যুরাজধানীঢাকামরদেহ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”