Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখা ইসলামী দলগুলোর জন্য কঠিন: খেলাফত আন্দোলন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৪: ৩২
কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখা ইসলামী দলগুলোর জন্য কঠিন: খেলাফত আন্দোলন

রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধান পুর্নবিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রথম দিনে তিনি এ আহ্বান জানান।

নির্বাচন কমিশনের উদ্দেশে সুলতান মহিউদ্দিন বলেন, “রাজনৈতিক দলের একটা শর্ত নির্বাচন অফিসে আছে, সেটা হচ্ছে ৩৩ ভাগ মহিলা সদস্য বাধ্যতামূলক। আমরা আগেও দাবি জানিয়েছি আজকেও দাবি জানাচ্ছি, এটা বিশেষ করে ইসলামী দলগুলোর জন্য কঠিন হয়ে যায়। ৩৩ শতাংশ মহিলা সদস্য কমিটিতে রাখা এই বিষয়টি আপনারা বিবেচনা রাখবেন।”

সংলাপে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক বলেন, “আমি তো মনে করি জাতীয় নির্বাচনই দেওয়া উচিত না যদি ভোটের পরিবেশ সৃষ্টি না হয়। না হলে আবার সেই জুলুমের নির্বাচন হবে, আবার ব্যালট পেপার ছিনতাইয়েত নির্বাচন হবে, আবার কেন্দ্র দখলের নির্বাচন হবে।”

Advertisement
Advertisement
Advertisement

“আগে নির্বাচন কমিশনকে অবশ্যই যাচাই করতে হবে যে দেশে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে কি না। আমি কিন্তু নির্বাচন পিছাতে চাই না। অনুরোধ থাকবে যে ভোটের পরিবেশটা আগে নিশ্চিত করা।”

প্রথম অধিবেশনে সংলাপে বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট জুবাইদা কাদের চোধুরী, জহিরুদ্দিন মোহাম্মদ বাবু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান মহিউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বসির, চৌধুরী হাসান বীর বিক্রম, আরংজেব বেলাল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব সৈয়ব আহমদ, মতিউর রহমান গাজীপুরী, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন, মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, মহাসচিব আনিসুর রহমান দেওয়ান, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আব্দুল হাই মন্ডল অংশ নেন।

বিষয়: রাজনৈতিক দলনারীনারী অধিকারনির্বাচন কমিশন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”