Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
রয়টার্সের প্রতিবেদন

সৌদি আরবে যুদ্ধবিমান-হাজারো সেনা পাঠাল পাকিস্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২১: ৩১
সৌদি আরবে যুদ্ধবিমান-হাজারো সেনা পাঠাল পাকিস্তান

চলমান ইরান যুদ্ধের মধ্যেই সৌদি আরবে ৮ হাজার সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। সৌদির সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এসব পাঠিয়েছে তারা। রিয়াদের সঙ্গে ইসলামাবাদের এই সামরিক সহযোগিতা বাড়ানোর ঘটনাটি এমন এক সময়ে সামনে এল, যখন পাকিস্তান নিজেই এই ইরান যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনজন নিরাপত্তা কর্মকর্তা এবং দুজন সরকারি সূত্র এই বিশাল সামরিক মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এটি একটি বিশেষ বাহিনী, যা সৌদি আরবে পুনরায় হামলা হলে দেশটিকে সরাসরি সহায়তা করবে। তবে এই বিষয়ে পাকিস্তান বা সৌদি আরবের সরকারি দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত বছর দুই দেশের মধ্যে একটি গোপন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যার শর্ত অনুযায়ী যেকোনো এক দেশ আক্রান্ত হলে অপর দেশ তার প্রতিরক্ষায় এগিয়ে আসবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে আভাস দিয়েছিলেন, এই চুক্তির মাধ্যমে সৌদি আরব মূলত পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় চলে এসেছে।

সেই চুক্তির সূত্র ধরেই গত এপ্রিলের শুরুতে ১৬টি যুদ্ধবিমান নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন সৌদি আরবে পাঠানো হয়, যার বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ ফাইটার জেট। এর পাশাপাশি দুই স্কোয়াড্রন ড্রোন, ৮ হাজার সেনা এবং চীনের তৈরি একটি শক্তিশালী এইচকিউ-৯ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এসব সামরিক সরঞ্জাম পাকিস্তানি কর্মকর্তারাই পরিচালনা করছেন, তবে এর সম্পূর্ণ খরচ বহন করছে সৌদি আরব। সূত্রগুলো আরও জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী ভবিষ্যতে সৌদি সীমান্ত পাহারায় সর্বোচ্চ ৮০ হাজার পর্যন্ত পাকিস্তানি সেনা এবং সেই সঙ্গে পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের সুযোগ রয়েছে।

কূটনৈতিক অঙ্গনে পাকিস্তান বর্তমানে এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি কার্যকর করার পেছনে ইসলামাবাদের বড় ভূমিকা ছিল।

বিষয়: যুদ্ধবিমানপাকিস্তানসৌদি আরবচুক্তিসামরিক বাহিনী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”